যৌতুকের জন্য পুত্রবধূ সহ ৫ জনের বিরুদ্ধে মামলা

আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ

সারাবাংলা

যৌতুকের অভিযোগ এনে পুত্রবধূ মোসাঃ সায়মা সুলতানা (৩১) সহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ভুক্তভোগী শ্বশুর।

2022-09-15T17:41:21+00:00
2022-09-15T17:47:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যৌতুকের জন্য পুত্রবধূ সহ ৫ জনের বিরুদ্ধে মামলা
আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪১ পিএম  আপডেট: ১৫.০৯.২০২২ ৫:৪৭ পিএম  (ভিজিট : ৪৯৬)
X

যৌতুকের অভিযোগ এনে পুত্রবধূ মোসাঃ সায়মা সুলতানা (৩১) সহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ভুক্তভোগী শ্বশুর। ঐ ঘটনাই, গত বুধবার (১৪ সেপ্টেম্বর) ৫০ লাখ টাকা যৌতুকের দাবির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আমলী আদালতে মামলা দায়ের করেছেন ওই ভুক্তভোগী শ্বশুর। 

মামলা সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার  তেররশিয়া গ্রামের মোঃ জারজিস আলীর পুত্র সহকারি পুলিশ সুপার (এ.এস.পি) মোঃ রুবেল হকের সঙ্গে ধামুরহাট  উপজেলার চকযদু গ্রামের মৃত আফজাল হোসেনের মেয়ে সুলতানা( ৩১) এর বিবাহ সম্পন্ন হয়। বিবাহের সময় মামলার বাদী পুত্রবধু কে তিন ভরি ওজনের স্বর্ণের সীতাহার, দুইভরি ওজনের সোনার হাত বালা, এক ভরি ওজনের সোনার কানের ঝুমকা ও এক ভরি ওজনের সোনার দুটি আংটি প্রদান করেন।

বিয়ের কিছুদিন পরেই স্ত্রী সায়মা সুলতানা ও তার পরিবারের লোকজন সায়মা সুলতানার জন্য ঢাকায় ফ্লাট বাড়ি  ক্রয়ের জন্য ৫০ লক্ষ টাকা যৌতুকের দাবিতে বাদীর পুত্রকে অমানবিকভাবে চাপ প্রয়োগ করতে থাকে। এ ব্যাপারে রুবেল হক তাহার পিতাকে বিষয়টি জানালে তাহার পিতা পুত্রবধুসহ তার পরিবারকে সুরাহার ব্যাপারে জানালে বাদীর পুত্রবধুসহ গত ১২/০৮/২২ ইং তারিখ বিকাল ৪টার সময়। বাদী হয়ে তাহার পুত্রবধূকে বলে যে ঢাকায় ফ্লাট বাড়ি  ক্রয়ের জন্য ৫০ লক্ষ টাকা যৌতুক দাবি পরিত্যাগ করিয়া আমার ছেলের সহিত সুখে শান্তিতে ঘর-সংসার করো। এবং সেই সাথে অন্যান্য আসামিদের কেও বললো পুত্রবধুসহ অন্যান্য আসামীরা ৫০ লক্ষ টাকার যৌতুক দাবি পরিত্যাগ করিতে পারিবো না, এবং ৫০ লক্ষ টাকা যৌতুক না দিলে বাদীকে মামলার সকল আসামী বলে যে আপনার ছেলের সহিত ঘর-সংসার করিবো না।

প্রয়োজনে মিথ্যা মামলা করিয়া আপনার ছেলের চাকুরি খাওয়ার ব্যবস্থা করিবো। বাদী ঐ কথা শুনিয়া কান্নায় ভেঙে পড়ে। পরবর্তীতে বাদী আপোষের উদ্যোগ গ্রহণ করলেও আসামীরা আপোষে  মীমাংসা না আসায় বাদী (১৪/০৯/২২ইং) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ন কবীর আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় পুত্রবধূ সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। জেলাঃচাঁপাইনবাবগঞ্জ মোকামঃ বিজ্ঞ আমলী আদালত শিবগঞ্জ  মামলা নং-সি.আর ৭৩৩/২০২২ শিবগঞ্জ। বিজ্ঞ আদালতের বিচারক  সিনিয়র জুডিশিয়াল  ম্যাজিস্ট্রেট মো. হুমায়ন কবির মামলাটি আমলে গ্রহণ করেন। মামলার সকল আসামীকে আগামী ২৯/০৯/২২ইং তারিখ হাজির হওয়ার জন্য সমন ইস্যুর আদেশ প্রদান করেন।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy