কারওয়ান বাজারে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

রাজধানী

রাজধানীর কারওয়ান বাজারে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় ভজেন্দ্র চন্দ্র মন্ডল (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।শুক্রবার (১৬ সেপ্টেম্বর)

2022-09-16T15:46:40+00:00
2022-09-16T15:46:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কারওয়ান বাজারে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
প্রকাশ: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৩:৪৬ পিএম   (ভিজিট : ২৫৩)
X

রাজধানীর কারওয়ান বাজারে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় ভজেন্দ্র চন্দ্র মন্ডল (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে বিনয় চন্দ্র মন্ডল বলেন, আমার বাবা রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।

তিনি আরও বলেন, আমরা কারওয়ান বাজার এলাকায় থাকি। আমাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, কারওয়ান বাজার থেকে গুরুতর আহত অবস্থায় এক বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। আনার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

-বাবু/এসআর





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy