এবার আবুধাবির টি-টেনে তামিম

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

সাকিব আল হাসানের পর এবার আরও এক তারকা ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতের টি-টেনে।চলতি বছরের টি-টেন লিগের মাঠ মাতানোর

2022-09-17T14:34:12+00:00
2022-09-17T14:34:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার আবুধাবির টি-টেনে তামিম
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ২:৩৪ পিএম   (ভিজিট : ৩২৫)
X

সাকিব আল হাসানের পর এবার আরও এক তারকা ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতের টি-টেনে।চলতি বছরের টি-টেন লিগের মাঠ মাতানোর জন্য এবার নাম লিখিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আসন্ন আসরের জন্য প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন এই ওপেনার। 

এক টুইটে এ খবর নিশ্চিত করেছে টি-টেন লিগের কর্তৃপক্ষ। ড্রাফটে দল পেলেই মাঠে দেখা যাবে দেশ সেরা এই ওপেনারকে।

তামিমের পাশাপাশি ক্রিকেটের ছোট এই ফরম্যাটে নাম লিখিয়েছেন জেসন রয়, ডেভিড মালানের মত তারকা ক্রিকেটার। এছাড়া নাম রয়েছে রেজা হেনরিক্স কিংবা জেমস ভিন্সের মত ক্রিকেটারদের।

টি-টেন কতৃপক্ষ এক টুইটে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘কারা হার্ড হিটিংয়ের জন্য তৈরী? জেসন রয়, ডেভি্ড মালান, নাজিবুল্লাহ জাদরান, রেজা হেনড্রিক্স, তামিম ইকবাল এবং জেমস ভিন্স টি-টেনের ষষ্ঠ আসরের ড্রাফটে থাকছেন এবং খেলতে উন্মুক্ত আছেন।’

এদিকে জাতীয় দলের খেলা না থাকায় তামিম নিজের ফিটনেসের উন্নতির কথা চিন্তা করে মালয়েশিয়া এবং থাইল্যান্ডে ফিটনেস অনুশীলন চালিয়ে যাচ্ছেন। এক ছবিতে তামিমের সঙ্গে স্পিনার তাইজুল ইসলামকেও সেখানে দেখা গিয়েছে। কবে নাগাদ দেশে ফিরবেন সেটা এখনো নিশ্চিত করে জানা যায়নি।

-বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy