রাজধানীতে চাকরির ভাইভার পর যুবকের আত্মহত্যার অভিযোগ

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

চাকরির ভাইভার পর রাজধানীর হাজারীবাগ থানার পশ্চিম ধানমন্ডি এলাকায় এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ

2022-09-18T12:07:24+00:00
2022-09-18T12:07:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীতে চাকরির ভাইভার পর যুবকের আত্মহত্যার অভিযোগ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৭ পিএম   (ভিজিট : ৩৩৫)
X

চাকরির ভাইভার পর রাজধানীর হাজারীবাগ থানার পশ্চিম ধানমন্ডি এলাকায় এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের নাম তানভীর আরেফিন (২৮)। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া সংবাদমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা অবগত আছে।

আনসারী নামে ওই যুবকের মামা সংবাদমাধ্যমকে বলেন, ‘শনিবার সকালে তানভীর আরেফিনের একটি চাকরির ভাইভা ছিল। এজন্য সে বাসা থেকে বের হয় সকাল ১০টায়। ভাইভা শেষ করে বিকাল সাড়ে ৩টার দিকে বাসায় আসে। এসে সে নিজের রুমেই ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত তার রুমের দরজা খোলাও ছিল। পরে সে সবার অজান্তেই দরজা লাগিয়ে দেয়। এরপর রাতে তাকে ডাকাডাকি করা হলেও দরজা খুলেনি। পরে দরজা ভেঙে ঢুকে দেখতে পাই, সে ফ্যানের সঙ্গে বিছানার চাদর গলায় পেচিয়ে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

‘গতকাল কী কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল, সেটাই বুঝতে পারছি না’, বলেন তিনি। 

এই মামা জানান, তানভীর আরেফিনের বাবার নাম মোজাম্মেল হক। তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সদর থানা এলাকায়। তার বাবা-মা দুজনেই প্রবাসী।

তানভীর আরেফিন মামার কাছে থেকেই লেখাপড়া করেন। তিনি ইউল‍্যাব বিশ্ববিদ্যালয়ে পাবলিক রিলেশন বিভাগ থেকে লেখাপড়া শেষ করেন। তার আরেক জমজ ভাই রয়েছে, নাম তানজিল আরেফিন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy