কৌতুক অভিনেতা রনির শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো

বিনোদন ডেস্ক

বিনোদন

গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয়

2022-09-19T15:08:59+00:00
2022-09-19T15:08:59+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কৌতুক অভিনেতা রনির শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৩:০৮ পিএম   (ভিজিট : ২৭৩)
X

গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন। একই ঘটনায় দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি জিল্লুর রহমানের শারীরিক অবস্থাও এখন ভালো বলে জানান তিনি।

গাজীপুর জেলা পুলিশ লাইনসে গত শুক্রবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। এতে কৌতুক অভিনেতা রনিসহ পাঁচজন দগ্ধ ও আহত হন।

এ ঘটনায় দগ্ধসহ আহত ব্যক্তিদের প্রথমে স্থানীয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দগ্ধের মাত্রা বেশি হওয়ায় সেখান থেকে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পাঠানো হয় রনি ও জিল্লুর রহমানকে।

আজ দুপুরে হাসপাতালে রনি ও জিল্লুরকে দেখতে যান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এ সময় সামন্ত লাল সেন আইজিপিকে সার্বিক চিকিৎসার বিষয়ে জানান। পরে আইজিপিকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সামন্ত লাল সেন।

তিনি বলেন, দুজনের অবস্থাই স্থিতিশীল। তাঁদের অবস্থা অতটা খারাপ না হলেও দগ্ধ রোগী যত দিন পর্যন্ত না হাসপাতাল থেকে বাড়ি না ফিরবে, তত দিন শঙ্কামুক্ত বলা যায় না। গত কয়েক দিনের চেয়ে আজ তাঁদের অবস্থা অনেকটাই ভালো। গতকাল রোববার মেডিকেল বোর্ড বসে তাঁদের চিকিৎসার বিষয়ে আলোচনা করে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ আবারও বসে তাঁদের চিকিৎসার সার্বিক বিষয়ে আলোচনা হবে।

গাজীপুর মহানগর পুলিশের অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধ আবু হেনা রনিকে হাসপাতালে নেওয়া হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় গাজীপুর পুলিশ লাইনসে বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। আবু হেনা রনি বলেছে, আগের চেয়ে ভালো বোধ করছে সে। তাদের দুজনের মানসিক শক্তির প্রশংসা করতে হয়। আশা করছি, তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে। তাদের সব ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে।’

আইজিপি আরও বলেন, দুর্ঘটনা কখনো ঘোষণা দিয়ে আসে না। রনির বলেছে, বেলুন উড়ে গিয়ে তার সামনে পড়েছে। দুর্ঘটনার পাঁচ মিনিট আগে বেলুনগুলো আমাদের সামনে ছিল। সেখানেও দুর্ঘটনা ঘটতে পারত। এ ধরনের দুর্ঘটনা এড়াতে অবশ্যই সবাইকে সতর্ক থাকতে হবে। গাজীপুর মহানগর পুলিশকে ঘটনাটি খতিয়ে দেখতে বলা হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy