ময়মনসিংহের ৫ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ময়মনসিংহের সদর উপজেলা থেকে পাঁচ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল

2022-09-19T20:08:21+00:00
2022-09-19T20:08:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহের ৫ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৮:০৮ পিএম   (ভিজিট : ৩০১)
X

ময়মনসিংহের সদর উপজেলা থেকে পাঁচ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক
ময়মনসিংহের সদর উপজেলা থেকে পাঁচ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক
ময়মনসিংহ সদর, হালুয়াঘাট, ধোবাউড়া, ঈশ্বরগঞ্জ ও তারাকান্দা এই পাঁচ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সোমবার (১৯ সেপ্টেম্বর) ময়মনসিংহের সদর উপজেলা থেকে এ সব ভবন উদ্বোধন করেন তিনি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে একেকটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। এছাড়াও দেশের ৬৩ জেলা ও ৪৭০ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হবে। ইতোমধ্যে প্রায় ১৫৩ কোটি টাকা ব্যয়ে ৬৩ জেলা ও প্রায় ১ হাজার কোটি টাকা ব্যয়ে ৪২১ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে ময়মনসিংহের সদর উপজেলায় আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশের বক্তৃতায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন মন্ত্রী। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় আত্মনিয়োগ করতে আহ্বান জানান তিনি।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা এখন ন্যূনতম ২০ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন। এ ছাড়া অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীর নিবাস নির্মাণ করে দেওয়া হচ্ছে।’

মুক্তিযোদ্ধারা বিনামূল্যে হাসপাতালে চিকিৎসা সেবা পাচ্ছেন জানিয়ে মোজাম্মেল হক বলেন, ‘জেলা, উপজেলাসহ দেশের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা, ওষুধ, টেস্ট– যা প্রয়োজন সবই বিনামূল্যে দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধী অপশক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। আমরা শপথ নিচ্ছি– সব বীর মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র রুখে দেবো।’

বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে আওয়ামী লীগ সরকারই সবসময় কাজ করেছে এবং করছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘অন্যরা ক্ষমতায় এসে শুধু লুটপাট করেছে।’

সমাবেশে মন্ত্রী বলেন, ‘বিএনপি সরকারের আমলে বিশ্ব দরবারে দেশ চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। এনেছিল চুরির স্বীকৃতি। আর বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ২৬টি আন্তর্জাতিক উন্নয়ন পদক লাভ করেছেন।’

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘বিএনপি দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল, রেখে যেতে পারেনি কোনও উন্নয়নের স্বাক্ষর। তাদের দেশের প্রতি কোনও ভালোবাসা ও দায়বদ্ধতা ছিল না। তাই তারা এতিমের টাকাও লুটপাট করেছে।’

ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন– ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য ফকরুল ইমাম, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু, ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকাসহ ময়মনসিংহ সদর উপজেলার মুক্তিযোদ্ধা নেতারা।

এছাড়া হালুয়াঘাট, ধোবাউড়া, ঈশ্বরগঞ্জ ও তারাকান্দা উপজেলার মুক্তিযোদ্ধারা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

-বাবু/এসআর 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy