সব পুরস্কার বাংলাদেশের

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

ষষ্ঠ নারী সাফ চ্যাম্পিয়নশিপটি সবদিক থেকেই বাংলাদেশময় হয়ে থাকলো। সোমবার নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ৩-১ গোলে

2022-09-19T20:30:32+00:00
2022-09-19T20:53:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ষষ্ঠ নারী সাফ চ্যাম্পিয়নশিপ
সব পুরস্কার বাংলাদেশের
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩০ পিএম  আপডেট: ১৯.০৯.২০২২ ৮:৫৩ পিএম  (ভিজিট : ৩৫০)
X

ষষ্ঠ নারী সাফ চ্যাম্পিয়নশিপটি সবদিক থেকেই বাংলাদেশময় হয়ে থাকলো। সোমবার নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ৩-১ গোলে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে।

এই টুর্নামেন্টের সব পুরস্কারই পেয়েছে বাংলাদেশের মেয়েরা। চ্যাম্পিয়ন ট্রফি জেতার পাশাপাশি বাংলাদেশ জিতেছে ফেয়ার প্লে ট্রফিও। এ ছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। ৮ গোল করে তিনি জিতে নিয়েছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও।

টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা। ফাইনালে নেপাল ব্যবধান কমানো যে গোলটি করেছে, সেটাই বাংলাদেশের জালে প্রথম গোল।

৫ ম্যাচে বাংলাদেশ একটিমাত্র গোলই হজম করেছে। অন্যদিকে পুরো টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা গোল করেছেন ২৩টি।

টুর্নামেন্টে বাংলাদেশের ৫ ম্যাচের ফল
মালদ্বীপের বিপক্ষে ৩-০
পাকিস্তানের বিপক্ষে ৬-০
ভারতের বিপক্ষে ৩-০
ভুটানের বিপক্ষে ৮-০
নেপালের বিপক্ষে ৩-১।

-বাবু/এসআর 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy