সাফ চ্যাম্পিয়নশিপ দলের চার সদস্যের জন্য ৪ লাখ টাকা পুরস্কার ঘোষণা

খাগড়াছড়ি প্রতিনিধি

খেলাধুলা

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশের এ অর্জনের বড় অংশীদার

2022-09-20T01:25:56+00:00
2022-09-20T01:25:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাফ চ্যাম্পিয়নশিপ দলের চার সদস্যের জন্য ৪ লাখ টাকা পুরস্কার ঘোষণা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ১:২৫ এএম   (ভিজিট : ৩২৭)
X

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশের এ অর্জনের বড় অংশীদার পাহাড়ি জেলা খাগড়াছড়ি। খাগড়াছড়ির তিন নারী ফুটবলার ছাড়াও বাংলাদেশ দলে ছিলেন একজন সহকারী কোচ। 

শিরোপা জেতার খবরে বাংলাদেশের নারী ফুটবল দলের তিন ফুটবলার ও এক কোচের জন্য চার লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। 

শিরোপা জয়ের পরপরই খাগড়াছড়ি জেলা প্রশাসনের ফেসবুক পেজে এ ঘোষণা দেন খাগড়াছড়ির জেলা প্রশাসক। 

খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, বাংলাদেশের এ জয়ের বড় অংশীদার খাগড়াছড়ির ফুটবলাররাও। তাদের এ অর্জনে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন ফুটবলার ও এক কোচের প্রত্যেককে এক লাখ টাকা করে চার লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। টিমের রূপনা চাকমা যেহেতু রাঙ্গামাটির তাই তার বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসনই সিদ্ধান্ত নেবে। 

-বাবু/এসআর








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy