সাকিব-তামিমের পর টি-টেনে নাম লেখালেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

অলরাউন্ডার সাকিব আল হাসান ও ওপেনার তামিম ইকবালের পর এবার টি-টেন লিগে নাম লেখালেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।টি-টেনের

2022-09-20T11:58:01+00:00
2022-09-20T11:58:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাকিব-তামিমের পর টি-টেনে নাম লেখালেন মোস্তাফিজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫৮ এএম   (ভিজিট : ২৬২)
X

অলরাউন্ডার সাকিব আল হাসান ও ওপেনার তামিম ইকবালের পর এবার টি-টেন লিগে নাম লেখালেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

টি-টেনের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। কয়েক দিন আগেই নতুন করে ড্রাফটে নাম লিখিয়েছিলেন তামিম ইকবাল।

সর্বশেষ এবার ড্রাফটে নাম উঠল মোস্তাফিজের। বিষয়টি নিশ্চিত করে টি-টেন কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে লিখেছে— ব্যাটাররা সাবধান! ডেভিড উইলি, দুশমান্থা চামেরা, মোস্তাফিজুর রহমান, তাবরেজ শামসি এবং টাইমাল মিলস সবাই #AbuDhabiT10 সিজন ৬ খসড়ার তালিকায় যোগ দিয়েছেন।

তামিম-মোস্তাফিজের পাশাপাশি ক্রিকেটের ছোট এ ফরম্যাটে নাম লিখিয়েছেন জেসন রয়, ডেভিড মালানের মতো তারকা ক্রিকেটাররা। এ ছাড়া নাম রয়েছে রেজা হেনরিক্স কিংবা জেমস ভিন্সের মতো ক্রিকেটারদের।

-বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy