এবার আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না : মেয়র আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জাতীয়

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমরা নাসিকের ২৭টি ওয়ার্ডে নাগরিক সুবিধা নিশ্চিত করতে

2022-09-20T18:04:33+00:00
2022-09-20T18:19:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না : মেয়র আইভী
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৬:০৪ পিএম  আপডেট: ২০.০৯.২০২২ ৬:১৯ পিএম  (ভিজিট : ৩৩৩)
X

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমরা নাসিকের ২৭টি ওয়ার্ডে নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। প্রত্যেকটি ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওয়ার্ডভিত্তিক কমিউনিটি ক্লিনিক ও নারায়ণগঞ্জে একটি আধুনিক হাসপাতল প্রতিষ্ঠার লক্ষে তৎপরতা চালিয়ে যাচ্ছি। এখানে বলা সহজ, কিন্তু আমাদের নানা বাধা-বিপত্তি ও চড়াই-উতরাই পেরিয়ে কাজ করতে হয়।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নগরীর বঙ্গবন্ধু সড়কের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন নাসিকের ২০২২-২০২৩ অর্থবছরে ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

এ সময় তিনি বলেন, করোনা মহামারির কারণে গত অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরে ১০০ কোটি টাকা বাজেট কম ধরা হয়েছে।  প্রস্তাবিত বাজেটের মোট ৫৫৯ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৪৭৯ টাকা ব্যয় ধরা হয়েছে। উদ্বৃত্ত থাকবে ২৯ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ১৫৯ টাকা।

নাগরিকদের প্রশ্নের জবাবে মেয়র আইভী বলেন, আপনারা বলেছেন গত বছরের চেয়ে এই বছর ১০০ কোটি টাকার কম বাজেট ঘোষণা করা হয়েছে। আমি চাইলে হয়ত ১ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করতে পারতাম। কিন্তু এই বাজেট বাস্তবতার নিরিখে করা হয়েছে। আমরা গত অর্থবছরের বাজেটে ৯২ শতাংশ কাজ করেছি। প্রতি বছরই বড় বাজেট দিয়ে কাজ সম্পূর্ণ করা যায় না। তাই এবার বাজেট কিছুটা কম দেওয়া হয়েছে, যেন বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করে শতভাগ কাজ শেষ করা যায়।

তিনি বলেন, এবার আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না। শুধু আমাদের একার নয় বরং পুরো পৃথিবীর অর্থনৈতিক চিত্র একই রকম। আমাদের দাতা সংস্থা কত টাকা দেবে, সরকার কত দেবে, আমরা রাজস্ব থেকে কত টাকা পাব এসব হিসাব-নিকাশ করেই আমাদের বাজেট প্রণয়ন করতে হয়। তবে ঘাবরানোর কিছু নেই, আগামী ৬ মাসের মধ্যে যদি আমাদের অর্থনৈতিক অবস্থা ভাল হয় তবে সংশোধণী বাজেটের মাধ্যমে অর্থের পরিমাণ বাড়িয়ে নেওয়া হবে। এছাড়াও বন্ধ হয়ে যাওয়া প্রকল্পগুলো চালু করা হবে।

মেয়র বলেন, বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে রাস্তা, ড্রেন নির্মাণ, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, বৃক্ষ রোপণ, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি ত্রাণ, তথ্য-প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ, খেলাধুলার মানোন্নয়নে মাঠ নির্মাণ, স্ট্রিট লাইট স্থাপন ও সুপেয় পানি সরবরাহ। এছাড়াও শীতলক্ষ্যাকে দূষণ থেকে বাঁচাতে বিশেষ গুরুত্ব দেবে নগর প্রশাসন।

বাজেট ঘোষণা শেষে নাগরিক ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরবৃন্দসহ নগরীর বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে ২০২১-২০২২ অর্থবছরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকার বাজেট ঘোষণা করেছিলেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। প্রস্তাবিত ওই বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকা আয় এবং ৬৭৭ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৩৪০ টাকা ব্যয় নির্ধারণ করেছিল নগর প্রশাসন।

-বাবু/এসআর 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy