সংস্কৃতিচর্চার মাধ্যমে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সংস্কৃতিচর্চার মাধ্যমে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।মঙ্গলবার (২০ সেপ্টেম্বর)

2022-09-20T20:57:56+00:00
2022-09-20T20:57:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সংস্কৃতিচর্চার মাধ্যমে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৮:৫৭ পিএম   (ভিজিট : ২৯৯)
X

সংস্কৃতিচর্চার মাধ্যমে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে জাতীয় নৃত্য প্রতিযোগিতা-২০২২ উপলক্ষে নৃত্যাঙ্গণ আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এ সময় মন্ত্রী বলেন, পুঁথিগত বিদ্যা দিয়ে একটি পরিপূর্ণ জীবনসত্তা প্রতিষ্ঠিত করা যায় না, যদি না তার মধ্যে বাঙালির নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য আমরা প্রবেশ করাতে না পারি। বাঙালির নিজস্ব একটা জায়গা আছে। যার মধ্যে জারি, সারি, ভাটিয়ালি, লালনগীতি, কবি গান, পটের গান, ভাওয়াইয়া গান, নৃত্য, যাত্রা— এগুলো আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বাঙালির সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য চমৎকারভাবে তুলে ধরার অন্যতম মাধ্যম নৃত্য। নৃত্যের মাধ্যমে জাতির ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ তুলে ধরতে হবে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

মন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের সংস্কৃতিচর্চা আজকের অবস্থানে থাকতো না, এ দেশ কট্টর কোনও রাষ্ট্র থাকতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্কৃতিচর্চাকে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দিয়ে আজকের পর্যায়ে নিয়ে এসেছেন।

নৃত্যাঙ্গণের সভাপতি বিপুল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, শিশু একাডেমির মহাপরিচালক শরিফুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক শাহেদুল কবির চৌধুরী, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিনু হক ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নৃত্যাঙ্গণের সাধারণ সম্পাদক আতিকুর রহমান উজ্জল।

-বাবু/এসআর 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy