যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান যুক্তরাষ্ট্র সফর শেষে সোমবার দেশে ফিরেছেন।বিমান বাহিনী প্রধান

2022-09-20T20:59:38+00:00
2022-09-20T20:59:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৮:৫৯ পিএম   (ভিজিট : ২৬৪)
X

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান যুক্তরাষ্ট্র সফর শেষে সোমবার দেশে ফিরেছেন।

বিমান বাহিনী প্রধান তিন সফরসঙ্গীসহ যুক্তরাষ্ট্র বিমান বাহিনী প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রের আমন্ত্রণে গত ১৩ সেপ্টেম্বর এক সরকারি সফরে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন।

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পেন্টাগনে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

এরপর তিনি ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর উদ্যোগে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল এয়ার চিফস কনফারেন্স’-এ অংশগ্রহণ করেন। এই কনফারেন্সে প্রায় ৫০টি দেশের বিমান বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগদান করেন।

কনফারেন্সে বিভিন্ন কর্মসূচির মধ্যে বৈশ্বিক বিষয়াবলি, কার্যকরী নেতৃত্ব প্রদান, তথ্য প্রযুক্তির যুগে অপারেশনাল কার্যক্রম পরিচালনা, সুস্থ সংস্কৃতি অনুসরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়।

পরে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউএস এয়ারফোর্সের উদ্যোগে আয়োজিত এয়ার শো পরিদর্শন করেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: বাসস

-বাবু/এসআর 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy