সাদামাটা রূপ নিয়ে চ্যাম্পিয়নদের অপেক্ষায় বাফুফে

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

সাফ জয়ী সাবিনা খাতুনরা বাফুফে ভবনের পথে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের চারতলায় তাদের আবাস। বাফুফে সভাপতি কাজী

2022-09-21T19:08:45+00:00
2022-09-21T19:45:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাদামাটা রূপ নিয়ে চ্যাম্পিয়নদের অপেক্ষায় বাফুফে
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ৭:০৮ পিএম  আপডেট: ২১.০৯.২০২২ ৭:৪৫ পিএম  (ভিজিট : ২৫৫)
X

সাফ জয়ী সাবিনা খাতুনরা বাফুফে ভবনের পথে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের চারতলায় তাদের আবাস। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বাফুফে ভবনে ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে চ্যাম্পিয়নদের বরণ করে নিতে বাফুফে ভবন তেমন সাজানো হয়নি। সাদামাটা আবহে ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তি আর গণমাধ্যম কর্মীদের ভিড়ই যা আড়ম্বর যোগ করছে। 

বাফুফে ভবন মতিঝিলের আরামবাগ এলাকায়। এখানে মোহামেডান, মেরিনার্স, আরামবাগসহ অনেক ক্লাব আছে। ফুটবল সংশ্লিষ্ট অনেকেই বাফুফে ভবনে এসেছেন। 
বাফুফে ভবনে সাবিনাদের স্বাগত জানাবেন একাডেমির তরুণ ফুটবলাররা। তারা সাবিনাদের পারফরম্যান্সে অনুপ্রাণিত হয়ে শিরোপার স্বপ্ন দেখছেন। বাংলাদেশ নারী দল বাফুফেকে অনেক বড় সাফল্য এনে দিয়েছে। বাফুফে ভবনে মেয়েদের জন্য একটি বড় ব্যানার ছাড়া কিছু নেই। 

বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সাবিনা খাতুনদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। এরপরই ছাদ খেলা বাসে উৎসব করতে করতে মতিঝিলে বাফুফে ভবনের পথ ধরেন সাবিনা খাতুনরা।

বাবু/জাহিদ






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy