নিত্যপণ্যের দাম কমানোর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চাল, ডাল, ভোজ্যতেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম যথাসম্ভব কমানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সংসদ

2022-09-22T17:40:28+00:00
2022-09-22T17:40:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিত্যপণ্যের দাম কমানোর সুপারিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪০ পিএম   (ভিজিট : ২৫৫)
X

চাল, ডাল, ভোজ্যতেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম যথাসম্ভব কমানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, বীরেন শিকদার এবং আদিবা আনজুম মিতা বৈঠকে অংশ নেন। এছাড়া সভাপতির বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সভায় উপস্থিত ছিলেন।

বৈঠকে  ২০১৬ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নকালে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সমাপ্ত প্রকল্পসমূহের উপর আইএমইডি প্রদত্ত মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী গৃহীত ব্যবস্থার উপর বাস্তবায়ন-অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকল্পসমূহের ভৌত ও আর্থিক অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

বৈঠকে ২০১৬ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত বাস্তবায়নকালে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সমাপ্ত ৮টি প্রকল্পের উপর আইএমইডির প্রদত্ত মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী সুপারিশসমূহের উপর ৬টির কমপ্লায়ান্স প্রতিবেদন না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করে আগামী এক মাসের মধ্যে এগুলো প্রেরণের সুপারিশ করা হয়।
সারাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর কতটিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা আছে ও কতটিতে নেই তার হালনাগাদ তথ্য ও সরু রাস্তায় নিয়ে যাওয়ার মতো কোন আধুনিক অগ্নি নির্বাপণ যন্ত্র আছে কি না সে সম্পর্কিত বিশদ তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। 

১৩তম বৈঠকে গঠিত ২নং সংসদীয় সাব-কমিটির প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয়। এছাড়া দেশের ক্রীড়া জগতে ইতিহাস সৃষ্টিকারী নারী ফুটবল দলকে সাফ চ্যাম্পিয়নশিপ অর্জন করায় কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পরিকল্পনা বিভাগের সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অতিরিক্ত সচিব, দপ্তর প্রধান, মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে  উপস্থিত ছিলেন।

বাবু/জাহিদ






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy