যুক্তরাষ্ট্রের ৭০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পরাণ’

বুলেটিন নিউজ ডেস্ক

বিনোদন

দেশের দর্শকদের মুগ্ধ করে এবার যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘পরাণ’। এরই মধ্যে সেখানে সিনেমাটির

2022-09-22T18:55:13+00:00
2022-09-22T18:55:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্রের ৭০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পরাণ’
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫৫ পিএম   (ভিজিট : ২৬৫)
X


দেশের দর্শকদের মুগ্ধ করে এবার যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘পরাণ’। এরই মধ্যে সেখানে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে বলে জানা গেছে।

বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় শুক্রবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্যের প্রায় ৭০টি সিনেমা হলে সিনেপ্রেমিরা উপভোগ করতে পারবেন সিনেমাটি।

গত ঈদুল আজহায় লাইভ টেকনোলজিস প্রযোজিত রায়হান রাফি পরিচালিত পরাণ সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটি টানা দুই মাস দেশের প্রেক্ষাগৃহগুলোতে সফলভাবে দর্শক ধরে রেখেছিল। সিনেমাটি দেখতে এখনও প্রেক্ষাগৃহে যাচ্ছেন দর্শকরা।

এ বছরের ব্যবসাসফল সিনেমাগুলোর মধ্যে পরাণ সিনেমাটি অন্যতম। শুধু তাই নয়, এ সিনেমার ‘চলো নিরালায়’ গানটি রীতিমতো ভাইরাল হয়েছে। সিনেমার এমন সফলতায় দারুণ খুশি এর কলাকুশলীরা।

সিনেমাটি দেখার অপেক্ষায় রয়েছেন বিভিন্ন দেশের প্রবাসীরা। সে চাহিদার কথা মাথায় রেখেই পরাণ মুক্তি দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, কানেক্টিকাট, ম্যাসাচুসেটস, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, জর্জিয়া, ফ্লোরিডা, টেক্সাস, আলাবামা, লুসিয়ানা, নর্থ ক্যারোলাইনা, ওহাইও, ওকলাহোমা, মিশিগান, ইলিয়ন, কলোরাডো, মিসোরি, কানসাস, ইউটাহ, অরেগন, ওয়াশিংটন, অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহে।

যুক্তরাষ্ট্রে সিনেমাটির পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ বলেন, মুক্তির পর থেকেই পরাণ সিনেমাটি দেখার জন্য যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিরা মুখিয়ে রয়েছেন। অবশেষে সিনেমাটি যুক্তরাষ্ট্র মুক্তি পাচ্ছে। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। সিনেমাটি নিয়ে আমরা দারুণ আশাবাদী।

বায়োস্কোপ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক রুবনা রশিদ বলেন, পরাণ নিয়ে দর্শকের আগ্রহ দেখে আমরা মুগ্ধ। এটি পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। সবাইকে সিনেমাটি দেখার জন্য অনুরোধ করছি।

সিনেমাটিতে শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহানের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। এতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ।

বাবু/এসএম





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy