কম্বোডিয়ায় প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

কম্বোডিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে লিড নিয়েছে জামালরা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ম্যাচের ২৪ মিনিটে রাকিব হোসেনের গোলে ১-০

2022-09-22T19:54:14+00:00
2022-09-22T20:08:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কম্বোডিয়ায় প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৭:৫৪ পিএম  আপডেট: ২২.০৯.২০২২ ৮:০৮ পিএম  (ভিজিট : ৩০০)
X

কম্বোডিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে লিড নিয়েছে জামালরা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ম্যাচের ২৪ মিনিটে রাকিব হোসেনের গোলে ১-০ স্কোরলাইন হয়। এই গোলে বাংলাদেশ প্রথমার্ধ শেষে ১ গোলে এগিয়ে। 

একটি সংঘবদ্ধ আক্রমণে মতিন মিয়া ডান প্রান্তে রাকিব হোসেনের দিকে বল বাড়ান। রাকিব হোসেন বলের নিয়ন্ত্রণ দারুণভাবে নিয়ে আড়াআড়ি শট করেন। কম্বোডিয়ার গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়ে পড়েও গোল আটকাতে পারেননি। রাকিবের গোলের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ডাগআউট উল্লাসে মাতে। কম্বোডিয়ার নমপেনে অবস্থিত বাংলাদেশিরাও গ্যালারিতে উল্লাস করেন। 

এই গোলে রাকিব দুর্দান্ত ফিনিশিং করেছেন তেমনি মতিন দারুণ ডেলিভারি দিয়েছেন। বেশ কয়েকগত দৌড়ে ডিফেন্স চেরা পাস দিয়েছেন তিনি। এই পাস থেকে গোলের সুযোগ তৈরি হয়। যা ভুল করেননি রাকিব। 

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ খেলার নিয়ন্ত্রণে ছিল। এই গোলের আগে আরেকটি সুযোগ এসেছিল। সেই আক্রমণটি অবশ্য কম্বোডিয়ার গোলরক্ষক দারুণ সেভ করেছে। স্বাগতিক দলটিও মাঝে মধ্যে আক্রমণ রচনা করেছে। তবে সেই আক্রমণগুলো খুব বেশি ভীতির সঞ্চয় করতে পারেনি বাংলাদেশের রক্ষণে। 

বাবু/জাহিদ






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy