কম্বোডিয়াকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

কম্বোডিয়ার বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমার্ধে করা একমাত্র গোলে জিতে গেছে বাংলাদেশ। ১-০ গোলে কম্বোডিয়াকে হারায় জামাল

2022-09-22T20:06:35+00:00
2022-09-22T20:09:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কম্বোডিয়াকে হারালো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৮:০৬ পিএম  আপডেট: ২২.০৯.২০২২ ৮:০৯ পিএম  (ভিজিট : ২৬২)
X

কম্বোডিয়ার বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমার্ধে করা একমাত্র গোলে জিতে গেছে বাংলাদেশ। ১-০ গোলে কম্বোডিয়াকে হারায় জামাল ভূঁইয়ারা।

নমপেনের মরোডোক টেকো জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হয়। প্রথমার্ধে একমাত্র গোলটি করেন রাকিব হোসেন। 

২৩ মিনিটে মতিন মিয়ার পাস ধরে ডি বক্সের মাথা থেকে ডান পায়ের শটে কম্বোডিয়ার গোলরক্ষককে ফাঁকি দেন রাকিব। এগিয়ে যায় লাল সবুজের দল। যদিও তার আগেই বাংলাদেশ গোলের দেখা পেতে পারতো। ১৩ মিনিটে বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো ইনে জামাল ঠিকঠাক পা ছোঁয়াতে পারেননি বলে গোল উদযাপন করতে পারেনি বাংলাদেশ। বল গোলপোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। 
 
লিড নেওয়ার তিন মিনিট পর হলদু কার্ড দেখেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তিনি একটি দারুণ সেভে গোল খাওয়া থেকে বাঁচান বাংলাদেশকে। 

প্রথমার্ধে দুই দলই লড়েছে সমানতালে। যদিও আক্রমণ করেছে বেশি কম্বোডিয়া। বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। জামালদের পায়ে বল ছিল ৬১ শতাংশ সময়। দ্বিতীয়ার্ধে কোনও দল গোল পায়নি। তাতে বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়ে।

বাবু/জাহিদ







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy