কম্বোডিয়া উপকূলে নৌকাডুবি, ২৩ চীনা নাগরিক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কম্বোডিয়ার উপকূলে একটি নৌকা ডুবে ২৩ জনেরও বেশি চীনা নাগরিক নিখোঁজ হয়েছেন।বৃহস্পতিবার সন্ধায় এ নৌকাডুবির ঘটনা ঘটে বলে

2022-09-23T17:39:06+00:00
2022-09-23T17:39:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কম্বোডিয়া উপকূলে নৌকাডুবি, ২৩ চীনা নাগরিক নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৫:৩৯ পিএম   (ভিজিট : ২৭৯)
X

কম্বোডিয়ার উপকূলে একটি নৌকা ডুবে ২৩ জনেরও বেশি চীনা নাগরিক নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধায় এ নৌকাডুবির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কম্বোডিয়ার প্রাদেশিক মুখপাত্র খেয়াং ফেয়ারম। খবর এএফপি।

তিনি বলেন, ৪১ জন চীনা নাগরিককে নিয়ে যাওয়ার সময় নৌকাটি বৃহস্পতিবার সিহানুকভিলের কাছে সমস্যায় পড়ে এবং সেখানে ডুবে যায়। পরে নৌকা থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

কম্বোডিয়ার সিহানুকভিল গ্রামটি এক সময় মাছ ধরার গ্রাম হিসেবে পরিচিত ছিল। গত কয়েক বছর ধরে এখানে চীনা বিনিয়োগ বেড়েছে। বেশ কয়েকটি ক্যাসিনো খোলা হয়েছে। তবে অবৈধভাবে এখানে চীনা শ্রমিকদের পাচার করার অভিযোগ রয়েছে।

খেয়াং ফেয়ারম আরও বলেন, পুলিশ যাদের উদ্ধার করেছে, তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং অন্যদের সন্ধান অব্যাহত রয়েছে। আমরা নিখোঁজ ২৩ জনকে খুঁজছি।

প্রাদেশিক পুলিশপ্রধান চুওন নারিন স্থানীয় সংবাদমাধ্যম ফ্রেশ নিউজকে বলেছেন, ওই গ্রুপে থাকা এক ব্যক্তি পুলিশকে জানিয়েছে যে, তারা গত ১১ সেপ্টেম্বর চীনের গুয়াংডং প্রদেশের একটি বন্দর থেকে স্পিডবোটে করে রওনা হয়েছিলেন। এর এক সপ্তাহ পরে আন্তর্জাতিক জলসীমায় দুই কম্বোডিয়ান ক্রু সদস্যের সঙ্গে তাদের একটি কাঠের নৌকায় তুলে দেওয়া হয়েছিল। পরে নৌকাটি ভেঙে পানিতে ডুবে যেতে শুরু করে।

চুওন নারিন আরও জানান, কাছাকাছি থাকা একটি মাছ ধরার নৌকা এসে তাৎক্ষণিকভাবে দুই কম্বোডিয়ানকে তুলে নেয় এবং বাকিদের ফেলে রেখে চলে যায়।

এদিকে খেয়াং ফেয়ারম বলেছেন, দুই কম্বোডিয়ানকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy