দ্বিতীয় শীর্ষ ধনী অধিনায়ক সাকিব!

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বর্তমান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ধনী অধিনায়ক ভারতের রোহিত শর্মা। আর দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।টি-টোয়েন্টি বিশ্বকাপের

2022-09-23T19:41:53+00:00
2022-09-23T19:41:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দ্বিতীয় শীর্ষ ধনী অধিনায়ক সাকিব!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৭:৪১ পিএম   (ভিজিট : ৩৩০)
X

বর্তমান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ধনী অধিনায়ক ভারতের রোহিত শর্মা। আর দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ আট দলের অধিনায়কদের সম্পদের হিসাব প্রকাশ করেছে সিএ নলেজ এবং ক্রিকফ্যান। সেখানেই উঠে এসেছে সাকিবের সম্পদের হিসাব; যা তাকে বানিয়ে দিয়েছে দ্বিতীয় ধনী অধিনায়ক।

'সিএ নলেজ' নামের ওই সংস্থা সেলিব্রেটিদের সম্পদের হিসাব নিয়ে গবেষণা এবং তথ্য সংগ্রহ করে। তাদের প্রকাশিত তথ্যে দেখা যায়, আয়ের তালিকায় শীর্ষে আছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক রোহিতের সম্পদের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ২৪৩ কোটি টাকা বলে দাবি করেছে ওই সংস্থা।

ভারতে রোহিতের বিপুল জনপ্রিয়তা রয়েছে। বিভিন্ন পণ্য উৎপাদনকারী ১১টি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেন তিনি। আর এ কাজ থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করেন ডানহাতি ওপেনার। তবে প্রকৃত আয়ের হিসাবে তিনি সতীর্থ বিরাট কোহলির চেয়ে পিছিয়েই থাকবেন। কিন্তু কোহলি এখন কোনো ফরম্যাটেই অধিনায়কত্ব করেন না।

এদিকে 'সিএ নলেজ'-এর দাবি, বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের সম্পদের পরিমাণ ২২২ কোটি টাকা। খেলাধুলা থেকে বিপুল পরিমাণ আয় করেন তিনি। এর বাইরে তিনি ১২টির অধিক কোম্পানির শুভেচ্ছাদূত। এছাড়া নিজের প্রতিষ্ঠিত কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানও রয়েছে তার। এছাড়া বিনিয়োগ রয়েছে বেশকিছু ব্যবসায়।  

তালিকায় তৃতীয় স্থানে আছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তার সম্পদের পরিমাণ ১০১ কোটি টাকা। অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৮১ কোটি টাকার মালিক। তার অবস্থান চার নম্বরে। ৬৫ কোটি টাকা নিয়ে পাঁচে আছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। এরপর আছেন যথাক্রমে- দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা (৫০ কোটি), পাকিস্তান অধিনায়ক বাবর আজম (৪০ কোটি) এবং আফগান অধিনায়ক মোহাম্মদ নবি (১২ কোটি টাকা)।

-বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy