সিরিয়ায় নৌকাডুবি, মৃতের সংখ্যা বেড়ে ৭১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সিরিয়ার উপকূলে নৌকা ডুবির ঘটনায় এখন পর্যন্ত ৭১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সিরিয়ার স্বাস্থ্য

2022-09-23T21:06:54+00:00
2022-09-23T21:06:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরিয়ায় নৌকাডুবি, মৃতের সংখ্যা বেড়ে ৭১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৯:০৬ পিএম   (ভিজিট : ৩০৭)
X

সিরিয়ার উপকূলে নৌকা ডুবির ঘটনায় এখন পর্যন্ত ৭১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। জীবিত উদ্ধার করা ২০ জনকে সিরিয়ার তারতাস শহরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতরা লেবান, সিরিয়া ও ফিলিস্তিনের নাগরিক। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তাদের ধারণা বৃহস্পতিবার ডুবে যাওয়া নৌকাটিতে ১২০-১৫০ জন যাত্রী ছিলেন। তবে কেন এই দুর্ঘটনা ঘটেছে এখন তা পরিস্কার নয়, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

লেবানের ত্রিপলির নিকটবর্তী মিনেহ শহর থেকে নৌকাটি ছেড়ে আসে বলেই জানিয়েছে সিরিয়ার কর্তৃপক্ষ। তাদের ধারণা নৌকাটি ইউরোপের দিকে যাচ্ছিল। 

সূত্র: বিবিসি

বাবু/জাহিদ





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy