সাফজয়ী নারী দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর অপরাজিত চ্যাম্পিয়ন জাতীয় নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে বাংলাদেশ সেনাবাহিনী।শুক্রবার

2022-09-24T00:08:06+00:00
2022-09-24T00:08:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাফজয়ী নারী দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৮ এএম   (ভিজিট : ৩১৩)
X

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর অপরাজিত চ্যাম্পিয়ন জাতীয় নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী। আগামী ২৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে এ পুরস্কার সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলকে দেওয়া হবে।

এর আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। পরে তমা গ্রুপও ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছে মেয়েদের জন্য।

গত সোমবার কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ট্রফি নিয়ে বুধবার দুপুরে দেশে ফিরেছেন চ্যাম্পিয়ন কন্যারা। গোটা দেশ বরণ করে নিয়েছে তাদের।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy