পরমাণু অস্ত্র ব্যবহারের পরিণতি সম্পর্কে রাশিয়াকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গত কয়েক মাস ধরে ব্যক্তিগতভাবে রাশিয়াকে ইউক্রেনের ওপর পরমাণু অস্ত্র ব্যবহারের পরিণতি সম্পর্কে হুঁশিয়ার করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র।

2022-09-24T14:11:35+00:00
2022-09-24T14:11:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরমাণু অস্ত্র ব্যবহারের পরিণতি সম্পর্কে রাশিয়াকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ২:১১ পিএম   (ভিজিট : ২৫২)
X

গত কয়েক মাস ধরে ব্যক্তিগতভাবে রাশিয়াকে ইউক্রেনের ওপর পরমাণু অস্ত্র ব্যবহারের পরিণতি সম্পর্কে হুঁশিয়ার করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে, মস্কো ওয়াশিংটনকে নিজের পরমাণু রেডলাইন সম্পর্কে উপদেশ দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার একজন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, বাইডেন প্রশাসন প্রকাশ্যে উদ্দেশ্যমূলকভাবে রাশিয়াকে পরমাণু ব্যবহারের পরিণতি সম্পর্কে সতর্ক করেছে।  

এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ ধরনের হামলা হলে যুদ্ধের চেহারা পাল্টে যাবে।

সম্প্রতি আমেরিকার একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাশিয়া যদি ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে তারা সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ওই সাক্ষাৎকারে তিনি আরো বলেছিলেন, রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে তার জবাব প্রেক্ষাপট অনুযায়ী হবে।

বাইডেনের এই হুঁশিয়ারির জবাবে প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র সাংবাদিকদের বলেছিলেন, রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের ডকট্রিন পড়ে দেখুন সেখানে সব লেখা আছে।

পরমাণু অস্ত্র ব্যবহার সম্পর্কিত ডকট্রিনে বলা হয়েছে- রাশিয়া যদি অস্তিত্বের হুমকি মুখে পড়ে কিংবা নিজে ও মিত্র কোনো দেশ হামলার সম্মুখীন হলে রাশিয়ার সামরিক বাহিনী পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে।

সূত্র : পার্সটুডে।

-বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy