টি-টোয়েন্টিতে ছক্কার বিশ্বরেকর্ড রোহিতের

বুলেটিন নিউজ ডেস্ক

খেলাধুলা

ছিলেন মার্টিন গাপটিলের সমান। শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ছক্কা হাঁকিয়ে সিংহাসনে একাই বসলেন রোহিত

2022-09-24T14:27:49+00:00
2022-09-24T14:27:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টি-টোয়েন্টিতে ছক্কার বিশ্বরেকর্ড রোহিতের
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ২:২৭ পিএম   (ভিজিট : ২৮১)
X


ছিলেন মার্টিন গাপটিলের সমান। শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ছক্কা হাঁকিয়ে সিংহাসনে একাই বসলেন রোহিত শর্মা। এখন এই ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কার মালিক ভারতীয় অধিনায়ক।

বৃষ্টির কারণে ৮ ওভারে নেমে আসা গতকালের ম্যাচে জিতেছে ভারত। রোহিত ২০ বলে করেন ৪৬ রান, যে ইনিংসে ৪টি করে চার-ছক্কা হাঁকান ‘হিটম্যান’খ্যাত এই ওপেনার।

টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিতের ব্যাট থেকে আসা মোট ছক্কা এখন ১৭৬টি। ১৭২ ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল।

এরপরের স্থানটি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের। টি-টোয়েন্টিতে ১২৪টি ছক্কা মেরেছেন এই বাঁহাতি। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগান ১২০টি এবং অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১১৯ ছক্কা নিয়ে তালিকায় চতুর্থ ও পঞ্চম অবস্থানে।

টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩৮ ম্যাচ খেলে রোহিত ৩,৬৭৭ রান করেছেন। ৪টি সেঞ্চুরি ও ২৮টি হাফসেঞ্চুরি রয়েছে রোহিতের ঝুলিতে। মোট রানের মধ্যে ১,০৫৬ এসেছে ছক্কা মেরে। অর্থাৎ রোহিতের রানের ২৮.৭১ শতাংশই এসেছে ছক্কা থেকে।

বাবু/এসএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy