মিশেল জে সিসনের সঙ্গে ড. মোমেনের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মার্কিন আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসনের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

2022-09-24T14:34:44+00:00
2022-09-24T14:37:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিশেল জে সিসনের সঙ্গে ড. মোমেনের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ২:৩৪ পিএম  আপডেট: ২৪.০৯.২০২২ ২:৩৭ পিএম  (ভিজিট : ২৬১)
X

মার্কিন আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসনের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকে বহুপাক্ষিক বিষয়ে আলোচনা হয়। নিউইয়র্ক সময় বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) লোটে প্যালেস হোটেলে বৈঠকটি হয় বলে এক টুইট বার্তায় জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

টুইটে মোমেন-সিসন বৈঠকে আলোচনার বিষয়ে বলা হয়, তারা রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন বহুপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। চলতি বছরের আগস্টের শুরুর দিকে ঢাকা সফর করেছিলেন মার্কিন আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন।

এদিকে শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে জাতিসংঘের আগামী বছর অনুষ্ঠেয় পানি সম্মেলন নিয়ে একটি উচ্চ পর্যায়ের গোল টেবিলে আলোচনায় যোগ দেন। নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটে এবং তাজিকিস্তান পররাষ্ট্রমন্ত্রী সিরোজোদ্দীন মুহিরউদ্দীন এতে উপস্থিত ছিলেন।

বাবু/জাহিদ







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy