সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড পেলেন ফারুকী

বুলেটিন নিউজ ডেস্ক

বিনোদন

শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৩তম আসরে অ্যাওয়ার্ড পেলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সিনেমায় বিশেষ অবদানের জন্য এই

2022-09-24T15:59:14+00:00
2022-09-24T15:59:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড পেলেন ফারুকী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৩:৫৯ পিএম   (ভিজিট : ২৭৩)
X


শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৩তম আসরে অ্যাওয়ার্ড পেলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সিনেমায় বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে তাকে।

সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে খবরটি জানিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী নিজেই।

একটি ভিডিও ও কয়েকটি ছবি শেয়ার করে এই নির্মাতা লেখেন, ‘শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালকে ধন্যবাদ আমাকে এ বছরের সাউথ এশিয়ান ফিল্ম পুরস্কার দেওয়ার জন্য। জেনে ভালো লাগছে যে অতীতে এই পুরস্কার আমার পছন্দের কিছু মানুষ অর্জন করেছিলেন। সম্মানিত বোধ করছি। আমার মনে হয় আমার যাত্রা কেবল মাত্র শুরু হয়েছে এবং আমার অনেক দূর যেতে হবে। ’

জানা যায়, এবারের উৎসবে স্বাধীন ধারার নির্বাচিত ৮০টি সিনেমা, শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি দেখানো হবে। শিকাগোর ডাউন টাউনের ‘কলাম্বিয়া ফিল্ম রো’ ও ‘ডিপল ইউনিভার্সিটি’স স্কুল অব সিনেমাটিক আর্টস’-এ দেখানো হবে সিনেমাগুলো।

একই উৎসবে দেখানো হবে ফারুকী নির্মিত প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’। শনিবার (২৪ সেপ্টেম্বর) সিনেমাটির প্রদর্শনী শুরু হবে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা উঠেছে । ওপেনিং নাইটে দেখানো হয়েছে অনুরুদ্ধ রায় চৌধুরীর ‘লস্ট’ সিনেমাটি। উৎসবের পর্দা নামবে রোববার (২৫ সেপ্টেম্বর)। শেষ দিন জানানো হবে সেরা ফিচার, সেরা শর্ট ও সেরা ডকুমেন্টারির নাম।

বাবু/এসএম





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy