সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ পাচ্ছেন ৮১৫ জন

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

স্বাস্থ্য পরীক্ষা ও যাচাই শেষে ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পাচ্ছেন ৮১৫ জন।বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) অ্যাসিস্ট্যান্ট

2022-09-24T17:02:13+00:00
2022-09-24T17:02:13+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ পাচ্ছেন ৮১৫ জন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৫:০২ পিএম   (ভিজিট : ২৩৫)
X

স্বাস্থ্য পরীক্ষা ও যাচাই শেষে ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পাচ্ছেন ৮১৫ জন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল (এআইজি) মোহাম্মদ আমজাদ হোসাইনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিয়োগ পেতে যাওয়া ৮১৫ প্রার্থীকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য আগামী ১৪ অক্টোবর বিকেল ৩টায় রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ ২০২১ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৮৭৫ জন। স্বাস্থ্য পরীক্ষা ও ভেরিফিকেশন (যাচাই) শেষে ৮১৫ জনের তালিকা প্রকাশ করা হলো। বাকি ৬০ জনের তালিকাও প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট www.police.gov.bd-এ তালিকা দুটি পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণে উপস্থিত হওয়ার জন্য নির্ধারিত তারিখে কোনো প্রার্থী অনুপস্থিত থাকলে তিনি চাকরি করতে ইচ্ছুক নন মর্মে গণ্য হবেন। পরে প্রার্থীর প্রশিক্ষণ বা চাকরিতে প্রবেশের আর কোনো সুযোগ থাকবে না।

এতে আরও বলা হয়, পুলিশ একাডেমিতে  মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করা প্রার্থীদের শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষানবিশ ঘোষণার তারিখ থেকে দুই বছর চাকরিকাল সফলভাবে সম্পন্নের পর বিধি মোতাবেক স্থায়ী করা হবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy