ইরানে নারীসহ ৭০০ বিক্ষোভকারী গ্রেফতার, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে পুলিশ হেফাজতে এক নারীর মৃত্যুর পর বিক্ষোভ অব্যাহত রয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভকালে দেশটির

2022-09-24T20:43:52+00:00
2022-09-24T20:43:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইরানে নারীসহ ৭০০ বিক্ষোভকারী গ্রেফতার, নিহত ৩৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৮:৪৩ পিএম   (ভিজিট : ২৬৭)
X

ইরানে পুলিশ হেফাজতে এক নারীর মৃত্যুর পর বিক্ষোভ অব্যাহত রয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভকালে দেশটির একটি প্রদেশ থেকে নারীসহ ৭০০ জনের বেশি গ্রেফতার করা হয়েছে। তাছাড়া এ ঘটনায় নিহত হয়েছে ৩৫ জন। শনিবার (২৪ সেপ্টেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গুইলান প্রদেশের পুলিশ প্রধান জেনারেল আজিজুল্লাহ মালেকি বলেছেন, ৬০ জন নারীসহ ৭৩৯ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, পুলিশ হেফাজতে এক নারীর মৃত্যুর পর ইরানজুড়ে যে বিক্ষোভ শুরু হয়েছে তা চূড়ান্তভাবে মোকাবিলা করতে হবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে, সপ্তহব্যাপী চলা বিক্ষোভের কারণে ৩৫ জন নিহত হয়েছে। মূলত দেশটির ৩১টি প্রদেশেই বিক্ষোভ ছড়িয়েছে।

জানা গেছে, পুলিশ হেফাজতে মাহসা আমিনি নামে ২২ বছর বয়সী এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। দেশজুড়ে গড়ে ওঠা এই বিক্ষোভ প্রতিবাদ দেশটিকে বহু বছরের মধ্যে এবার মারাত্মক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

ওই তরুণীর বিরুদ্ধে হিজাব সম্পর্কিত নিয়ম ভঙ্গের অভিযোগ তুলেছিলো পুলিশ। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, তার মৃত্যু হয়েছে স্বাস্থ্যগত কারণে। যদিও ওই তরুণীর পরিবার ও বহু ইরানি নাগরিকের বিশ্বাস, পুলিশ হেফাজতে মারধরের কারণে তার মৃত্যু হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy