ঈদে মিলাদুন্নবীর তারিখ জানা যাবে সোমবার

আন্তর্জাতিক ডেস্ক

ধর্ম

ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ জানা যাবে সোমবার (২৬ সেপ্টেম্বর)। পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখতে ওইদিন সন্ধ্যায় সভায়

2022-09-25T09:58:37+00:00
2022-09-25T18:15:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদে মিলাদুন্নবীর তারিখ জানা যাবে সোমবার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৯:৫৮ এএম  আপডেট: ২৫.০৯.২০২২ ৬:১৫ পিএম  (ভিজিট : ৩২৬)
X

ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ জানা যাবে সোমবার (২৬ সেপ্টেম্বর)। পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখতে ওইদিন সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

রোববার (২৫ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১৪৪৪ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা ও ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy