ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

জাতীয়

রাজধানীর ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে

2022-09-25T15:43:56+00:00
2022-09-25T15:43:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৩:৪৩ পিএম   (ভিজিট : ২৩২)
X


রাজধানীর ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগের একাংশ।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় ইডেন কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সুস্মিতা বাড়ৈ ৷

তিনি বলেন, আপনাদের কাছে খবর আছে- ছাত্রলীগের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেখানে বেনজীর হোসেন নীশি আছেন। রোকেয়া হলের এজিএসকে মারধরের ঘটনায় পিবিআইয়ের তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় নীশির বিরুদ্ধে মামলা হয়েছে। একটা মামলার আসামি কীভাবে তদন্ত কমিটিতে থাকতে পারেন! আমরা এ তদন্ত কমিটি প্রত্যাখ্যান করলাম।

সুস্মিতা বাড়ৈ বলেন, এমনিতেই তারা এসে রুমের বিষয়ে কথা বলেন। মারবে, ধরবে, থাপড়াবে এসব করে। আজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক যদি আমার ফোন ধরতেন, তাহলে আমার অভিযোগ জানাতে পারতাম। আমরা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করতে গেলে আমাদের বাসায় ঢুকতে দেওয়া হয় না।

‘আমরা ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে আবাঞ্ছিত ঘোষণা করছি। সেই সঙ্গে ছাত্রলীগের এ তদন্ত কমিটি আমরা মানি না। রিভা ও রাজিয়াকে বহিষ্কার করে তদন্ত করতে হবে।’

এসময় ইডেন কলেজ ছাত্রলীগের বর্তমান কমিটির ২০-২৫ জন ছাত্রলীগ নেত্রী উপস্থিত ছিলেন৷

বাবু/এসএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy