জেনেশুনে নাগরিকদের মৃত্যুর মুখে পাঠাচ্ছেন পুতিন: জেলেনস্কি

বুলেটিন নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, জেনেশুনেই নিজ দেশের নাগরিকদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার

2022-09-25T16:25:50+00:00
2022-09-25T16:25:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জেনেশুনে নাগরিকদের মৃত্যুর মুখে পাঠাচ্ছেন পুতিন: জেলেনস্কি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৪:২৫ পিএম   (ভিজিট : ২৮৬)
X


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, জেনেশুনেই নিজ দেশের নাগরিকদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার এক ভাষণে রুশ নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, তাদের প্রেসিডেন্ট জেনেশুনেই তাদের মৃত্যুর মুখে পাঠাচ্ছেন। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রুশ ভাষায় দেওয়া ওই ভাষণে জেলেনস্কি রুশ বাহিনীকে আত্মসমর্পনের আহ্বান জানান। তিনি বলেন, আপনাদের সঙ্গে সভ্য আচরণ করা হবে। আপনারা কোন পরিস্থিতিতে আত্মসমর্পন করেছেন তা কেউ জানতে পারবে না।

চলতি সপ্তাহে স্বেচ্ছায় আত্মসমর্পণ ও যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার ব্যাপারে কঠোর শাস্তির বিধান রেখে একটি আইন পাস করে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশেই ওই আইন পাস হয়েছে। মস্কোর এই পদক্ষেপের কয়েক ঘণ্টার মাথায় রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানালেন জেলেনস্কি।

তিনি বলেন, বিদেশে যুদ্ধাপরাধী হিসেবে মারা যাওয়ার চেয়ে রুশ সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে নাম লেখানোর বিষয়টি প্রত্যাখ্যান করা ভালো।

সম্প্রতি রাশিয়া ও এর নাগরিকদের রক্ষায় যুদ্ধ করার জন্য আরও সেনা সমাবেশের নির্দেশ দেন পুতিন। এই নির্দেশনার ফলে যারা কোনো এক সময় রুশ সেনাবাহিনীতে কাজ করেছেন বা প্রশিক্ষণ নিয়েছেন সেই সব রিজার্ভিস্টদের এখন যুদ্ধ করার জন্য ডেকে পাঠানো হবে।

ভ্লাদিমির পুতিন বলেছেন, মাতৃভূমি, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা আর জনগণের নিরাপত্তা রক্ষা করার জন্য তিনি সেনা সমাবেশের নির্দেশ দিয়েছেন। এদিকে ইউক্রেনে আগ্রাসনের জেরে প্রেসিডেন্ট পুতিনের সামরিক সংহতি ঘোষণার পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ এখনও অব্যাহত রয়েছে। বিক্ষোভ-প্রতিবাদের জেরে শনিবার (২৪ সেপ্টেম্বর) আরও ৭২৪ জনকে আটকের খবর পাওয়া গেছে।

মানবাধিকার সংগঠন ওভিডি বলছে, ৩২ জেলা থেকে ৭২৪ জনের মতো মানুষকে আটক করা হয়েছে শনিবার। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধের জন্য ৩ লাখ সেনা পাঠাতে পুরুষদের অংশ নেওয়ার পরিকল্পনা ঘোষণা করার পর থেকে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ সমাবেশ দেশটিতে আইনত নিষিদ্ধ। প্রেসিডেন্ট পুতিনের সামরিক বাহিনীতে বেসামরিক লোকদের নিয়োগের পদক্ষেপের ফলে শহরাঞ্চলে ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছে। এর আগে এই সপ্তাহের শুরুতে বিক্ষোভ চলাকালে এক হাজারের বেশি মানুষকে আটক করার অভিযোগ ওঠে।

বাবু/এসএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy