৭ ফ্রাঞ্জাইজির নাম ঘোষণা, দল পাননি সাকিব

বুলেটিন নিউজ ডেস্ক

খেলাধুলা

ধারনা করা হচ্ছিল এবার তার ব্যবসা প্রতিষ্ঠান মোনার্ক মার্ট লিমিটেড ‘মোনার্ক পদ্মা’ নামে হয়তো বিপিএলের ফ্র্যাঞ্চাইজি স্বত্ত্ব পেয়ে

2022-09-25T16:35:08+00:00
2022-09-25T16:39:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৭ ফ্রাঞ্জাইজির নাম ঘোষণা, দল পাননি সাকিব
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৪:৩৫ পিএম  আপডেট: ২৫.০৯.২০২২ ৪:৩৯ পিএম  (ভিজিট : ২৬৪)
X


ধারনা করা হচ্ছিল এবার তার ব্যবসা প্রতিষ্ঠান মোনার্ক মার্ট লিমিটেড ‘মোনার্ক পদ্মা’ নামে হয়তো বিপিএলের ফ্র্যাঞ্চাইজি স্বত্ত্ব পেয়ে যাবে। অর্থ্যাৎ দেশসেরা তারকা সাকিব আল হাসানের নিজ দলও বুঝি থাকবে বিপিএলের জমজমাট লড়াইয়ে।

কিন্তু না শেষ পর্যন্ত সাকিবের মোনার্ক পদ্মা বিপিএলে ফ্র্যাঞ্চাইজি স্বত্ত্ব পায়নি। এদিকে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত হলো বিপিএলের মোট ৭টি ফ্র্যাঞ্চাইজি।

আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বিপিএলে কারা কারা সেই সাত ফ্রাঞ্চাইজির মালিকানায় থাকবে, সেগুলোও চূড়ান্ত হয়ে গেছে।

বিপিএল গভর্নিং কাউন্সিল আবেদন করা আগ্রহী ৯ কর্পোরেট হাউজ থেকে ৭টি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে। আজ ২৫ সেপ্টেম্বর রোববার বিকেলে তাদের নাম প্রকাশও করা হয়েছে।

বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। তবে ওই সাত ফ্র্যাঞ্চাইজির মধ্যে নেই দেশের এক নম্বর তারকা সাকিব আল হাসানের মোনার্ক পদ্মার নাম।

শেষ পর্যন্ত যে সাত কর্পোরেট হাউজ চূড়ান্তভাবে মনোনীত হয়েছে সেগুলো হলো-

নং   প্রতিষ্ঠানের নাম ফ্রাঞ্চাইজি

১.   ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড বরিশাল

২.  মাইন্ড ট্রি লিমিটেড খুলনা

৩.  প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড ঢাকা

৪.   ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড সিলেট

৫.   টগি স্পোর্টস লিমিটেড (বসুন্ধরা গ্রুপ) রংপুর

৬.  ডেল্টা স্পোর্টস লিমিটেড চট্টগ্রাম

৭.  কুমিল্লা লিজেন্ডস লিমিটেড কুমিল্লা

বাবু/এসএম







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy