জাপানে আঘাত হানলো শক্তিশালী টাইফুন, ২ জনের মৃত্যু

বুলেটিন নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী টাইফুন তালাস আঘাত হেনেছে। কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। সেখানে বিশুদ্ধ পানির সংকটও

2022-09-25T16:41:04+00:00
2022-09-25T16:41:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাপানে আঘাত হানলো শক্তিশালী টাইফুন, ২ জনের মৃত্যু
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪১ পিএম   (ভিজিট : ২৬৬)
X


জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী টাইফুন তালাস আঘাত হেনেছে। কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। সেখানে বিশুদ্ধ পানির সংকটও দেখা দিয়েছে। স্থানীয় সময় রোববার টাইফুনের প্রভাবে ভারি বৃষ্টিপাত শুরু হয়। খবর এএফপির।

এতে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং বেশ কয়েক জায়গায় ভূমিধসের খবর পাওয়া গেছে। দুর্যোগে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। 

আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনার এক কর্মকর্তা জানিয়েছেন, শিজুকার কাকেগাওয়া শহরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবেশী ফুকুরোই শহরে আরও একজনের মৃত্যু হয়েছে।

এদিকে শিজুকার কাওয়ানেহোনচো শহরে এখনও একজন নিখোঁজ রয়েছেন। এছাড়া আরও তিনজন সামান্য আহত হয়েছেন। জাপানের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, টাইফুন তালাসের প্রভাবে গত ২৪ ঘণ্টায় ৪০ সেন্টিমিটারের বেশি (১৬ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে।

তীব্র ঝোড়ো বাতাস ও ভারি বৃষ্টির কারণে শিজোকার পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। বেশ কিছু বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। প্রায় এক লাখ ২০ হাজার বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

এছাড়া প্রায় ৫৫ হাজার বাড়ি-ঘরে পানির সংকট দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছে বিশুদ্ধ পানি সরবরাহে কাজ করছেন পৌরসভার কর্মকর্তারা। কয়েকদিন আগেই জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে টাইফুন নানমাদোলের আঘাতে চারজনের মৃত্যু হয়। এছাড়া আহত হয় আরও ১৪৭ জন।

বাবু/এসএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy