চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : সমাজকল্যাণ সচিব

নিজস্ব প্রতিবেদক :

জাতীয়

সমাজকল্যাণ সচিব মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, দেশের সামগ্রিক অর্থনীতিতে চা শ্রমিকদের অবদান অনস্বীকার্য। সরকার চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে

2022-09-25T17:56:00+00:00
2022-09-25T17:56:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : সমাজকল্যাণ সচিব
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫৬ পিএম   (ভিজিট : ২৫৪)
X


সমাজকল্যাণ সচিব মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন,  দেশের সামগ্রিক অর্থনীতিতে চা শ্রমিকদের অবদান অনস্বীকার্য।  সরকার চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। 

সচিব রবিবার (২৫ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়া, বৈকুন্ঠপুর, নোয়াপাড়া ও জগদীশপুর চা বাগানে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন ' চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণ কর্মসূচি' পরিদর্শনকালে এসব কথা বলেন। 

সচিব চতুর্থ শিল্প বিপ্লব ও তথ্যপ্রযুক্তি নির্ভর পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জসমূহ সম্পর্কে চা শ্রমিকদের অবহিত করতে গিয়ে বলে, নিকট ভবিষ্যতে হয়তো যন্ত্র শ্রমিকদের স্থন দখল করবে। তখন আপনারা কর্মহীন হয়ে পড়বেন। তাই আপনাদের সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলুন। তারা শিক্ষিত হয়ে চাকুরীজীবি, উদ্যোক্তা হবে।

সমাজকল্যাণ সচিব বলেন,  সরকার চা শ্রমিকদের বিষয়ে আন্তরিক। আপনারদের সন্তানদের পড়াশোনা করাতে গিয়ে যদি আর্থিক সংকটে পড়েন, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিগণ সহযোগিতা করবে। আপনাদের সমাজের মূল স্রোতে আসতে হবে। আর পিছিয়ে থাকা চলবেনা। 

পরিদর্শনকালে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন,  উপপরিচালক সমাজসেবা কার্যালয়, হবিগঞ্জ রাশেদুজ্জামান চৌধুরী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ' চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণ কর্মসূচি'র আওতায় হবিগঞ্জ জেলায় তিন কোটি চল্লিশ  লাখ টাকা ব্যায়ে ৮৫ টি চা শ্রমিক পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।

বাবু/এসএম






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy