অতিরিক্ত জেলা জজ পদে ১১২ বিচারকের পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুডিসিয়াল সার্ভিসের ১১২ জনকে যুগ্ম জেলা জজ পদ থেকে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে

2022-09-25T19:46:44+00:00
2022-09-25T20:18:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অতিরিক্ত জেলা জজ পদে ১১২ বিচারকের পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৭:৪৬ পিএম  আপডেট: ২৫.০৯.২০২২ ৮:১৮ পিএম  (ভিজিট : ২৫৫)
X

জুডিসিয়াল সার্ভিসের ১১২ জনকে যুগ্ম জেলা জজ পদ থেকে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার (২৫ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিসিয়াল সার্ভিসের বিচারকদের যুগ্ম জেলা ও দায়রা জজ পদ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি প্রদানপূর্বক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে নিয়োগ/বদলি করা হলো।

এই ১২২ জন বিচারককে জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-এর অফিস প্রধানের মনোনীত বিচারকের কাছে আগামী ২৮ সেপ্টেম্বর বা প্রশিক্ষণ/ছুটি শেষে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে অবিলম্বে যোগদান করতে বলা হয়েছে।

-বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy