করোনায় আক্রান্ত ফাইজারের সিইও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কোভিড-১৯ টিকা প্রস্তুতকারী সংস্থা ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর)

2022-09-25T20:12:40+00:00
2022-09-25T20:12:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
করোনায় আক্রান্ত ফাইজারের সিইও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৮:১২ পিএম   (ভিজিট : ২৭৪)
X

কোভিড-১৯ টিকা প্রস্তুতকারী সংস্থা ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) নিজেই এই তথ্য জানিয়েছেন তিনি।

এনিয়ে দ্বিতীয়বার সংক্রামক এই ভাইরাসে আক্রান্ত হলেন তিনি। রোববার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, বোরলা এক বিবৃতিতে বলেছেন- ‘(করোনায় আক্রান্ত হলেও) আমি সুস্থ বোধ করছি এবং উপসর্গ মুক্ত রয়েছি।’

রয়টার্স বলছে, ৬০ বছর বয়সী আলবার্ট বোরলা গত আগস্টে প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং নিজের কোম্পানির কোভিড-১৯ মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল চিকিৎসা প্যাক্সলোভিডের কোর্স শুরু করেছিলেন। প্যাক্সলোভিড মূলত একটি অ্যান্টিভাইরাল ওষুধ যা বয়স্ক রোগীদের মতো উচ্চ-ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। ফাইজার ও এর জার্মান অংশীদার বায়োএনটেক’র তৈরি কোভিড ভ্যাকসিনের চারটি ডোজ নিয়েছেন আলবার্ট বোরলা।

তবে ফাইজারের এই প্রধান নির্বাহী বলেছেন, তিনি এখনও নতুন বাইভ্যালেন্ট বুস্টার ডোজ নেননি। রয়টার্স বলছে, মডার্না এবং ফাইজার ও বায়োএনটেকের টিমের তৈরি নতুন তথাকথিত বাইভ্যালেন্ট ডোজগুলোর লক্ষ্য বিএ.৫ এবং বিএ.৪ এর মতো ওমিক্রন সাবভেরিয়েন্টগুলোকে মোকাবিলা করা। ফাইজার এবং মডার্নার আপডেটেড বুস্টার ডোজ টিকা গত আগস্টে অনুমোদন করে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ বিষয়ক প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

শনিবার বোরলা আরও বলেন, ‘আমি এখনও নতুন বাইভ্যালেন্ট বুস্টার ডোজ গ্রহণ করিনি, কারণ আমি গত আগস্টে করোনায় আক্রান্ত হই এবং সিডিসি’র নির্দেশনা অনুসারে এই ডোজ গ্রহণের জন্য (ভাইরাসে আক্রান্ত হওয়ার পর) তিন মাস অপেক্ষা করছিলাম।’ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় একটি স্বাস্থ্য সংস্থা গত সপ্তাহে জানায়, করোনা টিকার তথাকথিত বাইভ্যালেন্ট টিকা প্রয়োগের জন্য ২৫ মিলিয়নেরও বেশি ডোজ পাঠানো হয়েছে।এসব টিকার বেশিরভাগই ফাইজার/বায়োটেক-এর ভ্যাকসিন।

অন্যদিকে মডার্নাও তাদের এই ভ্যাকসিনের উৎপাদন বাড়িয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

বাবু/এসআর








Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy