সেনাবাহিনীতে নতুন সামরিক বিমান

জাতীয়

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপের বিমানবহরে যুক্ত হলো দ্বিতীয় কাসা-সি ২৯৫ ডব্লিউ মিডিয়াম ইউটিলিটি সামরিক বিমান।রোববার (২৫ সেপ্টেম্বর)

2022-09-25T20:18:40+00:00
2022-09-25T20:18:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেনাবাহিনীতে নতুন সামরিক বিমান
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৮:১৮ পিএম   (ভিজিট : ৩৮১)
X

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপের বিমানবহরে যুক্ত হলো দ্বিতীয় কাসা-সি ২৯৫ ডব্লিউ মিডিয়াম ইউটিলিটি সামরিক বিমান।

রোববার (২৫ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, স্পেনের নির্মিত বিমানটি দেশটি থেকে উড্ডয়ন করে আজ (রোববার) দুপুরে বাংলাদেশের ভূমি স্পর্শ করে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে বিমানটি তেজগাঁও পুরাতন বিমানবন্দরে আগমন করে। এসময় ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে সামরিক বিমানকে অভ্যর্থনা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন- স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিস্কো ডি আসিস বেনিটেজ সালাসসহ সেনা সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমান বাহিনী, বিজিবি ও র্যাব কর্মকর্তারা।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন এবং উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী দিকনির্দেশনা এবং বিশেষ আগ্রহের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। জাতির আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী সব সময়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত রয়েছে বলে তিনি তার দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

দ্বিতীয় কাসা-সি ২৯৫ ডব্লিউ মিডিয়াম ইউটিলিটি বিমান সংযুক্ত হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পেলো। এই বিমানটি যুদ্ধক্ষেত্রে ছত্রীসেনা অবতরণ, একস্থান থেকে অন্যস্থানে দ্রুত সেনা স্থানান্তর, আকাশ থেকে পর্যবেক্ষণ, কার্গো পরিবহন, ভিআইপি মিশন ছাড়াও অধিক সংখ্যক রোগী পরিবহনের জন্য ব্যবহার করা হবে।

বিমানটি দেশের প্রাকৃতিক দুর্যোগের সময় প্রয়োজনীয় ত্রাণ ও ওষুধ সামগ্রী পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানায় আইএসপিআর।

-বাবু/এসআর









Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy