শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সম্পন্ন হবে। আবের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে থাকবে বাংলাদেশও। বাংলাদেশের

2022-09-25T21:11:49+00:00
2022-09-25T21:11:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৯:১১ পিএম   (ভিজিট : ২৭৭)
X

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সম্পন্ন হবে। আবের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে থাকবে বাংলাদেশও। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আগামী মঙ্গলবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেবেন।

জাপানে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন আবে। গত ৮ জুলাই জাপানের নারা শহরে নির্বাচনী প্রচারণাকালে গুলিতে নিহত হন ৬৭ বছর বয়সী আবে। আগামী মঙ্গলবার আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজসহ ২১৭টি দেশের ৭০০ অতিথি অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকবে বলে আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে।

বন্ধুপ্রতিম জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ৯ জুলাই একদিনের শোক পালন করেছিল বাংলাদেশ।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy