খলনায়কের রূপে সালমান!

বিনোদন ডেস্ক

বিনোদন

ভারতের আলোচিত ও সমালোচিত রিয়েলিটি শো ‘বিগ-বগ’র সিজন-১৬ আসছে ১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। তার ঠিক আগেই

2022-09-25T21:40:35+00:00
2022-09-25T21:40:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খলনায়কের রূপে সালমান!
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৯:৪০ পিএম   (ভিজিট : ২৭২)
X

ভারতের আলোচিত ও সমালোচিত রিয়েলিটি শো ‘বিগ-বগ’র সিজন-১৬ আসছে ১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। তার ঠিক আগেই রোববার (২৫ সেপ্টেম্বর) প্রকাশ্যে এসেছে শোয়ের নতুন প্রোমো।

যেখানে শোয়ের সঞ্চালক বলিউড ভাইজান সালমান খানকে ১৯৮৭ সালে মুক্তি প্রাপ্ত সিনেমা ‘মিস্টার ইন্ডিয়া’র খলনায়ক মোগাম্বোর রূপে দেখা গেছে। প্রোমোতে সালমান বলেছেন, মোগাম্বো কখনই খুশি হবে না কারণ এখন সবাই বিগ বসকে ভয় পাবে। তার পরিবর্তে বিগ বস সিজন ১৬ এর সঙ্গে খেলা পরিবর্তন হবে, কারণ এখন বিগ বস নিজেও খেলবে। ”

এর আগে এক প্রোমোতে সালমানের কণ্ঠে শোনা গিয়েছিলো, ১৫ বছর ধরে বিগ বস সবার গেম দেখছেন, এবার বিগ বস নিজের গেম দেখাবেন। যা থেকেই বোঝা যাচ্ছে অন্য যে কোনবারের তুলনায় এবারের বিগ বস সিজনে টুইস্ট থাকতে চলছে। এবারের সিজনে জান্নাত জুবির রেহমানি, মুনাওয়ার ফারুকী, ভিভিয়ান ডিসেনা, কনিকা মানের মতো টেলিভিশন ও সোশ্যাল মিডিয়া তারকারা অংশ নিতে পারেন বলে শোনা যাচ্ছে।  

এছাড়া টলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানেরও বিগ বসের অংশ হওয়ার খবর আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে মুখ খুলেননি ভারতের বাংলা সিনেমার এই তারকা। 

বাবু/এসআর 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy