করতোয়ায় নৌকাডুবি, ২৪ জনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ২৪ জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ

2022-09-25T22:51:14+00:00
2022-09-25T22:51:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
করতোয়ায় নৌকাডুবি, ২৪ জনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১০:৫১ পিএম   (ভিজিট : ৩৬৮)
X

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ২৪ জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৫ সেপ্টেম্বর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিন দুপুর দেড়টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

মৃত ব্যক্তিদের মধ্যে ৮ শিশু, ৪ পুরুষ ও ১২ জন নারী রয়েছেন। এরমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আটজনের মৃত্যু হয়েছে। বাকি ১৬ জনের মরদেহ উদ্ধার করে নদীর পাড়ে রাখা হয়েছে।

জানা যায়, শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে মাড়েয়া বাজার এলাকার আউলিয়া ঘাট থেকে ৭০-৮০ জনের মতো যাত্রী নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকা বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। ঘাট থেকে কিছুদূর যাওয়ার পর নৌকাটি দুলতে শুরু করে। এসময় মাঝি নৌকাটি ঘাটে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। যাত্রীদের অনেকে সাঁতরে তীরে ওঠেন।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোলেমান আলী জানিয়েছেন, মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী থাকা ভয়াবহ এ নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

-বাবু/এসআর









Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy