হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের অফিসে বিস্ফোরণ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের মালামাল লোড-আনলোডের সময় কেমিক্যাল বিস্ফোরণে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয়

2022-09-26T01:31:17+00:00
2022-09-26T01:31:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের অফিসে বিস্ফোরণ, নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১:৩১ এএম   (ভিজিট : ৩৩২)
X

রাজধানীর হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের মালামাল লোড-আনলোডের সময় কেমিক্যাল বিস্ফোরণে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান।

তিনি বলেন, হাজারীবাগের বউবাজার এলাকায় মেট্রো এক্সপ্রেস কুরিয়ার ও পার্সেল সার্ভিসের অফিসের সামনে মালামাল লোড-আনলোডের সময় কুরিয়ার সার্ভিসের অফিসে কেমিক্যাল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে হতাহতরা লেবার হিসেবে কাজ করছিলেন।

উপ-পরিদর্শক (এসআই) ইমদাদুল হক শাহীন বলেন, কিছুক্ষণ আগে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। প্রত্যক্ষদর্শী ও কেমিক্যালের আলামত সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

-বাবু/এসআর









Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy