ছুটির আগে সাবিনাদের সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

২৮ সেপ্টেম্বর সাফ জয়ী সাবিনা খাতুনরা ছুটিতে যাবেন। এই ছুটিতে যাওয়ার আগে তিনটি সংবর্ধনা গ্রহণ করবেন তারা। সোমবার

2022-09-26T17:16:55+00:00
2022-09-26T17:16:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ছুটির আগে সাবিনাদের সংবর্ধনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৫:১৬ পিএম   (ভিজিট : ২৪৭)
X

২৮ সেপ্টেম্বর সাফ জয়ী সাবিনা খাতুনরা ছুটিতে যাবেন। এই ছুটিতে যাওয়ার আগে তিনটি সংবর্ধনা গ্রহণ করবেন তারা। সোমবার (২৬ সেপ্টেম্বর) একটি ও আগামীকাল মঙ্গলবার দুটি সংবর্ধনা পাবেন তারা। 

আজ সন্ধ্যায় শহীদ মিনারে সাংস্কৃতিক জোট এক সংবর্ধনার আয়োজন করেছে। আজকের সংবর্ধনা শেষ করে আগামীকাল দুটি সংবর্ধনা নেবেন সাবিনারা। আগামীকাল বিকেল পাঁচটায় রূপায়ন সেন্টারে রূপায়ন গ্রুপ তাদের কার্যালয়ে সাফ জয়ীদের সংবর্ধিত করবে। সেই সংবর্ধনার পরপরই সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর মাল্টিপারপাস কমপ্লেক্স রয়েছে অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সাবিনারা ১ কোটি টাকা অর্থ পুরস্কারও পাবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাফুফের দুই শীর্ষ কর্মকর্তা আব্দুস সালাম মুর্শেদী ও আতাউর রহমান মানিক ৫০ লাখ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সেই অর্থ হস্তান্তর অনুষ্ঠান সাবিনারা ছুটি থেকে ফিরে হওয়ার সম্ভাবনা বেশি। 

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy