বাবা হলেন পরিচালক আলি আব্বাস জাফর

বিনোদন ডেস্ক

বিনোদন

কন্যা সন্তানের বাবা হলেন বলিউডের ‘সুলতান’ খ্যাত নির্মাতা আলি আব্বাস জাফর। শনিবার মধ্যরাতে আব্বাস-আলিসিয়া দম্পতির কোলজুড়ে আসে ফুটফুটে

2022-09-26T19:11:27+00:00
2022-09-26T19:11:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাবা হলেন পরিচালক আলি আব্বাস জাফর
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:১১ পিএম   (ভিজিট : ৩০৩)
X

কন্যা সন্তানের বাবা হলেন বলিউডের ‘সুলতান’ খ্যাত নির্মাতা আলি আব্বাস জাফর। শনিবার মধ্যরাতে আব্বাস-আলিসিয়া দম্পতির কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যা সন্তান। গতকাল সকালে ইনস্টাগ্রামে স্ত্রী আলিসিয়ার বেবিবাম্পের ছবি প্রকাশ করেন নির্মাতা। সঙ্গে মেয়ের নামও ঘোষণা করেন-আলিজা জেহরা জাফর। এই দম্পতির নামের সঙ্গে মিল রেখেই মেয়ের নামের শুরুটাও হয় ‘আলি’ দিয়ে।

‘গুন্ডে’, ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’ নির্মাতা আলি আব্বাস জাফর গত বছর আলিসিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন। রোববার সকালে পরিচালক তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানান তাদের ঘর আলো করে এসেছে প্রথম সন্তান।

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আলি আব্বাস জাফর স্ত্রী আলিসিয়ার বেবিবাম্পের ছবি পোস্ট করে মেয়েকে স্বাগত জানিয়ে ক্যাপশনে লেখেন, ‘আলিসিয়া ও আমি আমাদের ভালোবাসার যাত্রা শুরু করেছিলাম — আমাদের ভালোবাসা ছিল জাতি-বর্ণ সবকিছুর ঊর্ধ্বে। আমরা খুবই সৌভাগ্যবান যে সম্পর্ককে বিবাহে রূপ দিতে পেরেছিলাম। প্রায় দু’বছর পর আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা আমাদের জীবনের সেরা উপহার পেয়েছি। সে আমাদের জীবনে এসেছে ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে। প্লিজ আমাদের এ খুশিকে স্বাগত জানান।’

২০২১ সালের জানুয়ারিতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন আলি ও আলিসিয়া। নির্মাতা তখন ইনস্টাগ্রামে বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘১৪০০ বছর আগে ইমাম আলি রা. ফাতেমা আল-জেহরার উদ্দেশে বলেন, আমার সকল দুশ্চিন্তা ও দুঃখ অদৃশ্য হয়ে যায় যখন আমি তোমার মুখপানে তাকাই। আলিসিয়া জাফরের ক্ষেত্রেও আমার অনুভূতি সেরকমই।’

এদিকে গত ১৬ সেপ্টেম্বর নেটপ্লিক্সে মুক্তি পেয়েছে আলি আব্বাস জাফর পরিচালিত দিলজিৎ দোসাঞ্জ ও আমায়েরা দস্তুর অভিনীত সিনেমা ‘যোগি’। এ পরিচালকের হাতে আছে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সহ শহিদ কাপুরের নাম ঠিক না হওয়া আরেকটি সিনেমা।

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy