‘ইরানে আন্দোলনে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র’

বুলেটিন নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি দাবি করেছেন, ইরানে চলমান আন্দোলনে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র।তিনি বলেছেন, ইরানের সার্বভৌমতা লঙ্ঘন

2022-09-26T19:38:42+00:00
2022-09-26T19:38:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘ইরানে আন্দোলনে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র’
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩৮ পিএম   (ভিজিট : ২৫১)
X


ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি দাবি করেছেন, ইরানে চলমান আন্দোলনে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র। 

তিনি বলেছেন, ইরানের সার্বভৌমতা লঙ্ঘন করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এগুলোর জবাব দেওয়া হবে।

হিজাব ইস্যু নিয়ে ২২ বছর বয়সী মাসা আমিনির মৃত্যুর পর ইরানে টানা ১০ দিন ধরে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। এখন পর্যন্ত সরকারি হিসেবেই প্রাণ হারিয়েছেন ৪১ জন।

যুক্তরাষ্ট্র উস্কানি দিচ্ছে এমন অভিযোগ করে গণমাধ্যম নূরকে মুখপাত্র নাসির কানানি বলেছেন, যুক্তরাষ্ট্র সবসময় ইরানের স্থিতিশীলতা এবং নিরাপত্তা দুর্বল করে দেওয়ার জন্য কাজ করছে। যদিও এগুলো ব্যর্থ হয়েছে।

অন্যদিকে নিজের ইনস্টাগ্রাম পেজে নাসির কানানি বলেছেন, ‘বিক্ষোভকারীদের’ সহায়তা করে এমন ‘দুঃখজনক ঘটনার’ সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু নেতা।

তিনি আরও বলেছেন, ইরানের রাস্তাঘাটে ও স্কয়ারগুলোতে থাকা লাখ লাখ মানুষদের নিরাপত্তা ও ব্যবস্থাপনার বিষয়টি অবহেলা করছে তারা। 

এদিকে বর্তমানে যে বিক্ষোভ চলছে ২০১৯ সালের পর এটি ইরানে সবচেয়ে বড় বিক্ষোভ ও আন্দোলনের ঘটনা। 

সূত্র: আল আরাবিয়া

বাবু/এসএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy