ভোটে অনিয়ম গাইবান্ধা-৫ আসনে তদন্তে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ

2022-09-26T20:57:12+00:00
2022-09-26T20:57:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভোটে অনিয়ম গাইবান্ধা-৫ আসনে তদন্তে কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৮:৫৭ পিএম   (ভিজিট : ২৫৩)
X

আসন্ন গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ কমিটি যেকোনো অনিয়মের তদন্ত সাপেক্ষে শাস্তি দেওয়ায় ইসির কাছে সুপারিশ করবে। সম্প্রতি ইসির আইন শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. শাহীনুর আক্তারের সই করা প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে।

এতে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশে ৯১ (এ) ধারার ক্ষমতাবলে নির্বাচন কমিশন, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে একাদশ জাতীয় সংসদের শূন্যঘোষিত গাইবান্ধা-৫ আসনের নির্বাচন উপলক্ষে নির্বাচন-পূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে নির্বাচনী তদন্ত কমিটি গঠন করা হলো।

নির্বাচন-পূর্ব সময় বলতে তফসিল ঘোষণার পর থেকে ভোটের ফল গেজেট আকারে প্রকাশের সময় পর্যন্ত বোঝায়। গাইবান্ধার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সুলতান মাহমুদ এবং সিনিয়র সহকারী জজ মো. শহীদুল ইসলামের সমন্বয়ে গঠন করা হয়েছে এ কমিটি। আগামী ১২ অক্টোবর এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়েছে। এতে মাহমুদ হাসান রিপন (আওয়ামী লীগ), এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু (জাতীয় পার্টি), অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (বিকল্প ধারা), নাহিদুজ্জামান নিশাদ (স্বতন্ত্র) ও সৈয়দ মাহবুবুর রহমান (স্বতন্ত্র) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাঘাটা ও ফুলছড়ি— এ দুই উপজেলা নিয়ে সংসদীয় আসনটি গঠিত। এতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ফুলছড়ির সাতটি ইউনিয়নে ১ লাখ ১৪ হাজার ৬৭৬ জন এবং সাঘাটার ১০টি ইউনিয়নে ২ লাখ ২৫ হাজার ৭০ জন।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy