প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘর ও সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ঘর ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ

2022-09-27T19:38:08+00:00
2022-09-27T19:38:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘর ও সেলাই মেশিন বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩৮ পিএম   (ভিজিট : ২৯২)
X

আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ঘর ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে "মানবতার আলোকবর্তিকা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা" শীর্ষক আলোচনা সভা শেষে গৃহহীনদের ঘর ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।  

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ। এসময় উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠান শেষে গাজীপুরের গাছা থানার ৫টি গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি তুলে দেয়া হয়। প্রতিটি গৃহে ২টি বেডরুম, ১টি কিচেন, ১টি  রান্না ঘর, ১টি বাথরুম এবং ১টি বারান্দা রয়েছে। একই সাথে দুস্থদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ৩টি সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং ৭৬টি অসহায় পরিবারের মাঝ সেলাই মেশিন বিতরণ করা হয়।  

এর আগে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, দেশের সকল ভূমি ও গৃহহীনদের ঘর নির্মাণের মধ্যদিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজ কর্মগুণে বিশ্বে মানবিক নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশের মানুষ নিরাপদ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, কর্মসূচিতে ওরা (বিএনপি) লাঠিসোটা নিয়ে কি বোঝাতে চায়? কেন তারা লাঠিসোটা নিয়ে কর্মসূচিতে অংশ নিচ্ছে? এমন কর্মসূচির অনুমতি তারা কেমনে পায়? এদের বিষয়ে সতর্ক থাকতে হবে।  

যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, বাংলাদেশের ইতিহাসের নাম শেখ হাসিনা। এদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার বাতিঘর। তিনি শুধু বঙ্গবন্ধুর কন্যা নয়- তিনি এদেশের ১৭ কোটি মানুষের নেত্রী।  আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একদিনে হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, অনেক কর্কট পথ পারি দিয়ে আজকের অবস্থানে এসেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মাহবুবউল আলম হানিফ বলেন, পৃথিবীর অনেক দেশেই সরকার প্রধানকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছেন। কিন্তু ৭৫'এর ১৫ আগস্ট যে ভাবে সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। এমন হত্যাকাণ্ড পৃথিবীর কোথাও হয়নি। হত্যা কারীদের টার্গেট ছিল বাংলাদেশ আওয়ামী লীগকে নিচিহ্ন করে দেয়া। দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেয়া।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy