টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

সংযুক্ত আরব আমিরাত সফরের প্রথম ম্যাচে টসভাগ্য বাংলাদেশকে সঙ্গ দেয়নি। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান টস

2022-09-27T20:00:38+00:00
2022-09-27T20:00:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৮:০০ পিএম   (ভিজিট : ২৪৪)
X

সংযুক্ত আরব আমিরাত সফরের প্রথম ম্যাচে টসভাগ্য বাংলাদেশকে সঙ্গ দেয়নি। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান টস জিততে পারলেন না। ফলে দ্বিতীয় ম্যাচেও টস হেরে ব্যাট করতেই নামতে হচ্ছে সফরকারীদের।

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে সফর করছে। সেই সিরিজে লাল সবুজের প্রতিনিধিদের দুই ম্যাচ খেলার কথা। তারই দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশ মুখোমুখি হয়েছে স্বাগতিক আমিরাতের।

প্রথম ম্যাচে বাংলাদেশের জিততে বেশ কষ্টই হয়েছিল, শেষ ওভারে ম্যাচটা জিতেছিল ৭ রানে। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৫৮ রান তোলে সফরকারীরা। প্রথম ম্যাচের মতো আজ দ্বিতীয় টস ভাগ্যটা সঙ্গ দেয়নি বাংলাদেশকে। অধিনায়ক নুরুল হাসান সোহান আবারও হেরেছেন টসে।

আমিরাতের বুকে টস জিতলেই যে দৃশ্য নিয়মিত দেখা যায়, সেটা দেখা গেছে আজও। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে দুবার ভাবেননি আমিরাত অধিনায়ক রিজওয়ান।

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy