মামলার প্রস্তুতি বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নৌবন্দরের ৩টি ঘাটের ইজারায় স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ

2022-09-27T20:42:17+00:00
2022-09-27T20:42:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মামলার প্রস্তুতি বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৮:৪২ পিএম   (ভিজিট : ২৭৯)
X

নৌবন্দরের ৩টি ঘাটের ইজারায় স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আরিচা নদী বন্দর নিয়ন্ত্রণাধীন ৩টি ঘাটের ইজারায় স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। যেখানে সরকারের ৬ কোটি ৮০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে মনে করছে দুদক।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে ওই মামলার অনুমোদন দেওয়া হয়েছে। সংস্থাটির উপ-সহকারী পরিচালক আলিয়াজ হোসেন যেকোনো সময় মামলাটি দায়ের করবেন বলে ঊর্ধ্বতন একটি সূত্র জানিয়েছে। 

অনুমোদিত মামলার আসামিরা হলেন- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, বিআইডব্লিউটিএ’র সদস্য দেলোয়ার হোসেন, দুই পরিচালক আবু জাফর হাওলাদার ও ওয়াকিল নওয়াজ, অতিরিক্ত পরিচালক সাইফুল, যুগ্ম পরিচালক জুলফা খানম, উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান এবং সাবেক তিন উপ-পরিচালক সেলিম রেজা, কবির হোসেন ও মাসুদ পারভেজ। এছাড়া তিন ইজাদারকেও মামলায় আসামি করা হবে। তারা হলেন- এজাজ আহমেদ সোহাগ, সাইফ আহমেদ ইমন এবং রফিকুল ইসলাম খান।

অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়,  সরকারি নিয়ম অনুযায়ী দরপত্রের মাধ্যমে নৌবন্দরের ইজারা দেওয়া হয়। কিন্তু ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরে আরিচার নগরবাড়ি, কাজিরহাট ও নরাদহ ঘাটের ইজারায় কোনো দরপত্র আহ্বান করা হয়নি। বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা পরস্পর যোগসাজশে এইসব ঘাটের ইজারা কম মূল্যে দিয়েছেন। এতে সরকারের ক্ষতি হয়েছে ৬ কোটি ৮০ লাখ টাকার বেশি। 

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy