সাবিনাদেরকে সেনাবাহিনীর সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

সাফ জয়ী নারী ফুটবলাররা আজ বাংলাদেশ সেনাবাহিনীর সংবর্ধনা পেয়েছেন। সাবিনা-কৃষ্ণাদের পাশাপাশি আজ উপহার পেয়েছেন তাদের অভিভাবকরাও। বাংলাদেশ সেনাবাহিনী

2022-09-28T00:25:57+00:00
2022-09-28T00:34:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাবিনাদেরকে সেনাবাহিনীর সংবর্ধনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:২৫ এএম  আপডেট: ২৮.০৯.২০২২ ১২:৩৪ এএম  (ভিজিট : ২৪১)
X

সাফ জয়ী নারী ফুটবলাররা আজ বাংলাদেশ সেনাবাহিনীর সংবর্ধনা পেয়েছেন। সাবিনা-কৃষ্ণাদের পাশাপাশি আজ উপহার পেয়েছেন তাদের অভিভাবকরাও। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ সাফ নারী চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেন। 

কাঠমান্ডু সাফে অংশ নেয়া প্রত্যেক খেলোয়াড় সাড়ে তিন লাখ টাকা করে আর্থিক পুরস্কার পেয়েছেন। প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন পেয়েছেন ২ লাখ টাকা। কোচিং স্টাফের অন্য সদস্যরা এবং অফিসিয়ালরা পেয়েছেন এক লাখ করে আর্থিক পুরস্কার। 

অধিনায়ক সাবিনা খাতুন বাড়তি সাত লাখ টাকা পেয়েছে সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ায়। কৃষ্ণা রাণী সরকার ও রুপ্না চাকমা অতিরিক্ত দুই লাখ টাকা পেয়েছেন ফাইনালে বেশি গোল দেয়ায় এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হওয়ায়। আর্থিক পুরস্কার ছাড়াও সবাই ক্রেস্ট ও ট্র্যাকসুট পেয়েছেন। খেলোয়াড়দের পাশাপাশি অভিভাবকরা পেয়েছেন উপহার সামগ্রী। 

সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ সাফ নারী চ্যাম্পিয়ন দলকে এই শিরোপা অর্জনের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এই পারফরম্যান্স বজায় রাখার পাশাপাশি সাবিনাদের শৃঙ্খলা অনুসরণ করার কথাও বলেছেন তিনি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি আশা করেন বাংলাদেশ নারী দল ভবিষ্যতে আরো ভালো করবে। এই সাফ জয় এটি মাত্র সাফল্যের শুরু। বাংলাদেশ নারী দল আগামীকাল রুপায়ন গ্রুপের সংবর্ধনা গ্রহণ করবে। এরপর তারা ছুটি কাটাতে যার যার বাড়ি যেতে পারবেন। 

বাবু/এসআর






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy