প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১০:৫৮ এএম (ভিজিট : ৩১৮)

X
সম্প্রতি ১১১টি দেশকে পেছনে রেখে বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ তাকনিম। যদিও তাকনিম মুসলিম সম্প্রদায় হিসেবে যোগ দিয়েছেন প্রতিযোগিতায় কিন্তু এটি শুধু মুসলমানদের নয় এই জয় পুরো বাংলার সকল হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের।
আমরা যেমন দাবি করি আমাদের লাল সবুজ পতাকাটি সকল বর্ণ ধর্ম মানুষের। ঠিক তাকনিম যখন বিজয় অর্জন করেছে তখন আমাদের লাল সবুজের পাতাকাটির পরিচয় দিয়েছে। সুতরাং এইখানে আমরা সাম্প্রদায়িক বিষয়টি না দেখে বাঙ্গালি জাতি হিসেবে দেখতে পারি। তাকনিমের এই বিজয় শুধু বাংলার মুসলমানদের নয়,এই বিজয় বাঙালির। ইতিমধ্যেই গায়ক নায়ক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ সোস্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন। এই বিষয়টির দিকে চিন্তা করলে বুঝা যায় বাঙালির অটুট এই বন্ধন আরো শক্তিশালি করবে।এগিয়ে যাবে বাংলাদেশ। বিশ্বের বুকে মাথা উপর করে পরিচয় দিবে আমরা বাঙালি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামে কথা মনে পড়ে যায় তিনি বলেন গাহি সাম্যের গান- মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।’
‘মানবতার এই মহান যুগে একবার/গণ্ডী কাটিয়া বাহির হইয়া আসিয়া বল যে,/তুমি ব্রাহ্মণ নও, শূদ্র নও, হিন্দু নও, মুসলমানও নও,/তুমি মানুষ- তুমি ধ্রুব সত্য।’
-বাবু/এ.এস