আপত্তিকর ছবি পাঠানো যাবে না ইনস্টাগ্রামে

বুলেটিন ডেস্ক

প্রযুক্তি

সম্প্রতি অনাকাঙ্ক্ষিত আপত্তিকর ছবি প্রতিরোধের জন্য সেফটি ফিচার চালু করার ঘোষণা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। এরফলে ইনস্টাগ্রামে

2022-09-28T16:42:01+00:00
2022-09-28T16:42:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আপত্তিকর ছবি পাঠানো যাবে না ইনস্টাগ্রামে
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪২ পিএম   (ভিজিট : ২৩৯)
X

সম্প্রতি অনাকাঙ্ক্ষিত আপত্তিকর ছবি প্রতিরোধের জন্য সেফটি ফিচার চালু করার ঘোষণা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। এরফলে ইনস্টাগ্রামে অযাচিত কোনো ছবি পাঠানো ও রিসিভ করা যাবেনা।

সহজ করে বললে, ব্যবহারকারীদের মেসেজে কোনো আপত্তিকর ছবি আসে, তাহলে ইনস্টাগ্রামের নতুন ফিচার ‘নিউডিটি প্রোটেকশন’ তৎক্ষণাৎ ছবিগুলোকে আটকে দেবে।

মূলত কয়েক বছর ধরেই সোশ্যাল মিডিয়াতে সাইবারফ্ল্যাশিংয়ের ঘটনা ব্যাপক হারে বেড়েছে। ২০১৭ সালে ইউগভ -এর এক সার্ভেতে দেখা গেছে, ৪০ শতাংশেরও বেশি তরুণী পুরুষের গোপনাঙ্গ বা অন্যান্য নানা কুরুচির বিষয় সম্পর্কিত অবাঞ্ছিত ছবি পেয়েছেন।

গ্লিচ-এর একটি সমীক্ষায় দেখা গেছে যে, ২০২০ সালের জুন-জুলাই মাসে ১৭ শতাংশ মহিলাকে অযাচিত পর্নোগ্রাফি পাঠানো হয়েছিল।

এ নিয়ে দ্যা ভার্জ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, মেটা ইনস্টাগ্রামে নগ্ন ছবির অনুপ্রবেশ প্রতিরোধ করার জন্য মেশিন লার্নিং ব্যবহার করছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy